| |
| পড়াশোনা ছাড়লে বা ক্লাস ফাঁকি দিলে আমেরিকার ভিসা ঝুঁকিতে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক আমেরিকায় উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স পরিবর্তন করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু নিয়ম পালন করা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী যথাযথ কারণ ও অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করে দেন বা ক্লাসে অনিয়মিত হন, তবে তা সরাসরি ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে বর্তমান ভিসা বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থী ভবিষ্যতে আমেরিকার ভিসার জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন। অর্থাৎ, একবার নিয়ম ভঙ্গ করলে পরবর্তী সময়ে নতুন করে ভিসার আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার প্রবল ঝুঁকি থাকবে। ভিসাসংক্রান্ত জটিলতা এড়াতে মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের সবসময় বৈধ ছাত্রত্বের শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে। কোর্স পরিবর্তন বা বিশেষ কোনো প্রয়োজনে অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|