| |
| এস আলমের ব্যাংক মালিকানা ফেরানোর বিরুদ্ধে চাকরিচ্যুতদের প্রতিরোধ |
| |
| |
| অনলাইন ডেস্ক এবার ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এসব ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা। মতিঝিলের দিলকুশা এলাকায় আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা। তথ্যসূত্রে জানা গেছে, এস আলমের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি ব্যাংকের চট্টগ্রামের পটিয়া অঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে আসা এসব কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন। ব্যাংক পাঁচটি হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। গত দুদিন ধরে তারা ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান করেন। এমনকি শনিবার রাতেও শতাধিক মাইক্রোবাসে করে আরও লোকজন ঢাকায় পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|