সোমবার, এপ্রিল ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন আগামীকাল   * আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী   * সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা   * বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী   * জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গোলাম পরওয়ারের তীব্র সমালোচনা   * সিআরবিতে হাসপাতাল প্রতিষ্ঠা ঠেকাবেন মেয়র শাহাদাত   * হামের কারণে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিট, সোমবার শুনানি   * ১০৭ বছর পুরনো মাঠ দখলমুক্ত করার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর   * পড়াশোনা ছাড়লে বা ক্লাস ফাঁকি দিলে আমেরিকার ভিসা ঝুঁকিতে   * কার্যকর ও অরাজনৈতিক এফবিসিসিআই গড়ার লক্ষ্য সরকারের  

   ব্যবসা-বাণিজ্য
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গোলাম পরওয়ারের তীব্র সমালোচনা
  Date : 19-04-2026

অনলাইন ডেস্ক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নতুন ঘোষিত দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহণ ব্যয়বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। ফলে খাদ্যপণ্যসহ সব ধরনের দ্রব্যের দাম বাড়বে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। পাশাপাশি কৃষি খাতেও এর বিরূপ প্রভাব পড়বে। সেচ, পরিবহণ ও কৃষি উপকরণের খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।

তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।



  
  সর্বশেষ
প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন আগামীকাল
আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী
সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা
বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com