রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী   * শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর   * শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির   * ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী   * গাজীপুরে শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ-আনসার সদস্য আহত   * কাস্টমস বিক্রি করবে ৪৭ হাজার কেজি আপেল   * সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট   * যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ   * প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত   * গাজীপুরে নাশকতার ছক ফাঁস! আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৮০  

   অপরাধ জগত
বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ২৫
  Date : 12-01-2026

অনলাইন ডেস্ক


রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে, যেখানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে চিহ্নিত মাদক কারবারি, সাজাপ্রাপ্ত আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হাজারীবাগ থানার একাধিক টিম একযোগে এলাকা জুড়ে ঝটিকা অভিযান চালায়, যার মূল লক্ষ্য ছিল মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জনই চিহ্নিত মাদক কারবারি। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে। এছাড়া, অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিও গ্রেফতার হয়েছে।

হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান, "এলাকায় অপরাধ ও মাদকের প্রভাব কমাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।



  
  সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com