রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী   * শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর   * শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির   * ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী   * গাজীপুরে শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ-আনসার সদস্য আহত   * কাস্টমস বিক্রি করবে ৪৭ হাজার কেজি আপেল   * সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট   * যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ   * প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত   * গাজীপুরে নাশকতার ছক ফাঁস! আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৮০  

   প্রবাসে বাংলা
পর্তুগালে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
  Date : 30-10-2025


নিজস্ব প্রতিবেদক

পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে কোস্টা দা কাপারিকায় একটি ছুরিকাঘাতের ঘটনায় বাংলাদেশি যুবক শামীম হোসেন (৩৫) নিহত হয়েছেন।

নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলার একটি গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করার কিছুক্ষণ পর, একটি আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি তার সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।

শামীম তাকে দেখতে পেয়ে চোরকে ধাওয়া করেন এবং তাকে ধরার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে এবং পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটি ও পর্তুগালে বসবাসকারী প্রবাসীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন



  
  সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com