রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী   * শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর   * শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির   * ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী   * গাজীপুরে শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ-আনসার সদস্য আহত   * কাস্টমস বিক্রি করবে ৪৭ হাজার কেজি আপেল   * সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট   * যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ   * প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত   * গাজীপুরে নাশকতার ছক ফাঁস! আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৮০  

   প্রবাসে বাংলা
মালয়েশিয়ার পান্তাই ক্লেবাং সৈকতে শামুক ধরার উৎসবে জমজমাট পরিবেশ
  Date : 21-10-2025

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কায় জনপ্রিয় বিনোদন কেন্দ্র পান্তাই ক্লেবাং সৈকত গত এক সপ্তাহ ধরে শামুক ধরার উৎসবে মুখর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শামুকের প্রাচুর্যের খবর ছড়িয়ে পড়ার পর থেকে শত শত মানুষ কাদা-মাটি আর জল জমা সৈকতে ভিড় করছেন হাতে জাল, স্কুপ বা খালি হাতে শামুক ধরতে।

নিম্ন জোয়ারের সময়ে সৈকতের কাদা ও বালির নিচে শামুক খোঁজার এই কার্যক্রম এখন রীতিমতো একটি পারিবারিক আনন্দ উৎসবে পরিণত হয়েছে। অংশগ্রহণকারীদের অনেকেই বলছেন, শামুক ধরার সময় কেউ খালি হাতে ফিরে যাচ্ছে না।

বর্তমানে বাজারে শামুকের দাম কিলোগ্রামপ্রতি ১০ থেকে ১৮ রিঙ্গিত হওয়ায় স্থানীয়দের আগ্রহ আরও বাড়েছে। ক্যাম্পুং সুংগাই পুতাত এলাকার শিশুসেবিকা রোসজানা জোহারি বলেন, “ভিডিওতে শামুক দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। দামও ভালো, তাই সুযোগ হাতছাড়া করতে চাইনি। এখানে পাওয়া শামুক দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়।”

রাজ্যের আবাসন, স্থানীয় সরকার, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সিনিয়র নির্বাহী কাউন্সিলর দাতুক রাইস ইয়াসিন বলেন, “শামুকের এই প্রাচুর্য যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এটি নতুন পর্যটন আকর্ষণ হিসেবে প্রচার করা যেতে পারে।”

অন্যদিকে, রাজ্য মৎস্য অধিদপ্তরের পরিচালক সাউফি আফফানদি তালিব জানান, এখন পর্যন্ত শামুক খাওয়ার কারণে কোনো বিষক্রিয়ার খবর পাওয়া যায়নি, তবে তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে। তিনি সতর্ক করেছেন, শামুক ভালোভাবে রান্না না করলে স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে এবং জোয়ারের সময়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক থাকতে বলছেন।



  
  সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com