রবিবার, মে ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সন্ত্রাস দমনে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন এসপি মাসুদ   * ক্রেতা কমলেও পশুর হাটে দাম ছাড়ছেন না বিক্রেতারা   * বিজিএমইএ: গার্মেন্টসের অধিকাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ   * রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট জমা, সামনে এলো নতুন তথ্য   * যমুনা সেতুতে একদিনে ৩ কোটি ২৫ লাখ টোল আদায়, ঈদযাত্রায় চাপ বৃদ্ধি   * কাজী নজরুল ইসলামের চেতনা ধারণের আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের   * ঢাকা-মাওয়া রুটে বাড়তি চাপ, প্রস্তুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী   * তিন বছর মেয়াদি ঋণ সহায়তায় আগ্রহ দেখাল আইএমএফ   * মিনার পথে লাখো হজযাত্রী, শুরু হজের আনুষ্ঠানিকতা   * ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ: রেলমন্ত্রী  

   প্রবাসে বাংলা
মালয়েশিয়ার মানবিক সহায়তা গাজায় পৌঁছেছে
  Date : 19-10-2025

অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির পর মালয়েশিয়া থেকে পাঠানো পাঁচটি মানবিক সহায়তার ট্রাক রাফাহ সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করেছে। এই সহায়তা পাঠিয়েছে হিউম্যানিটারিয়ান কেয়ার মালয়েশিয়া (MyCARE) নামক সংগঠন।

MyCARE-এর সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক কামারুল হালিম সাকরানি জানান, পাঁচ ট্রাকের মধ্যে চারটিতে রয়েছে মোট ৮০ টন আটা এবং একটি ট্রাকে ছিল ১,০০০ প্যাকেট খাদ্যসামগ্রী যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত।

রাফাহ সীমান্ত পার হওয়া এই সহায়তা সামগ্রী গাজার একটি গুদামে সংরক্ষণ করা হবে এবং সেখান থেকে বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

MyCARE অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দুই ধাপে গাজায় মানবিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে থাকবে তাৎক্ষণিক খাদ্য সহায়তা, অস্থায়ী আশ্রয়, বিশুদ্ধ পানি সরবরাহ ও শিশুদের দুধ দেওয়া। পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রকল্পের মধ্যে থাকবে সৌরশক্তিচালিত পানির কূপ নির্মাণ, শিক্ষা অবকাঠামো পুনর্গঠন ইত্যাদি।

MyCARE ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ২৭ মিলিয়ন রিঙ্গিতের সহায়তা প্রদান করেছে, যার ৮০ শতাংশ গাজার মানুষের জন্য ব্যয় হয়েছে।

কামারুল হালিম বলেন, “আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, বিশেষ করে খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে।”



  
  সর্বশেষ
সন্ত্রাস দমনে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন এসপি মাসুদ
ক্রেতা কমলেও পশুর হাটে দাম ছাড়ছেন না বিক্রেতারা
বিজিএমইএ: গার্মেন্টসের অধিকাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট জমা, সামনে এলো নতুন তথ্য



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com