মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   বিজ্ঞান-প্রযুক্তি
ফোনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
  Date : 23-09-2025

অনলাইন ডেস্ক

তথ্যপ্রযুক্তির এই যুগে এসে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এক বড় চ্যালেঞ্জ বটে। বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন, তারপরও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যাচ্ছে না। হ্যাকাররা নানাভাবে আপনার ফোন, ডাটার নাগাল পেয়ে যাচ্ছে। এতে আর্থিক এবং সামাজিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে ফোনে একটি সেটিংস বদলে আপনার ব্যক্তিগত তথ্যের আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। আপনার ফোনের সিকিউরিটি কমপ্রোমাইজ হয়েছে কি না পরীক্ষা করুন। মোবাইল কমপ্রোমাইজ ডিটেকশন এন্ডপয়েন্ট, সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ অংশ-বিশেষ করে যখন ডিভাইস মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন, রিমোট অ্যাক্সেস বা এডিটোরিয়াল ওয়ার্কফ্লোতে ব্যবহৃত হয়।

কয়েকটি উপায়ে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনের সিকিউরিটি কমপ্রোমাইজ হয়েছে কি না। যেমন: 

১. দ্রুত ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়া। ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার ভাইরাস থাকলে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়।

২. খেয়াল করুন ফোনের ডাটা অতিরিক্ত খরচ হচ্ছে কি না। এটি হতে পারে স্পাইওয়্যার আপনার ডাটা চুরি করছে নিঃশব্দে।

৩. আপনার ফোন স্লো হয়ে যাওয়া। ট্রোজান বা আরএটি সিস্টেম রিসোর্স দখল করে নিলে এমনটা হয়।

৪. অপরিচিত আউটগোয়িং এসএমএস/কল। বটনেট বা আরএটি-এর লক্ষণ এই সমস্যা।

৫. ফোন অস্বাভাবিকভাবে গরম হওয়া। ক্রমাগত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চলতে থাকলে আপনি কাজ না করলেও ডিভাইস গরম হয়ে উঠতে পারে।

৬. অদ্ভুত পপ-আপ বা রিডাইরেক্ট। অ্যাডওয়্যার বা ফিশিং আক্রমণের ক্ষেত্রে এমনটা হয়।

৭. অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলে সাবধান। ডিভাইস থেকে ক্রেডেনশিয়াল ফাঁস হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে সর্বাধিক।

ফোনকে সুরক্ষিত রাখতে চাইলে সিকিউরিটি সেটিংস কেমন হওয়া উচিত?

  • স্ক্রিন লক ও বায়োমেট্রিক অন রাখুন
  • ফুল ডিভাইস এনক্রিপশন নিশ্চিত করুন
  • অপ্রয়োজনীয় রেডিও অপশন বন্ধ করুন
  • ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি ব্যবহার না করলে বন্ধ রাখুন। গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন। সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে গুগল প্লে প্রোটেক্ট অন রাখুন।
  • অ্যাপ পারমিশন রিভিউ করুন


  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com