বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সায়েন্স ল্যাব ও উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ   * জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর   * মানুষের দুর্ভোগ লাঘবই সরকারের প্রধান লক্ষ্য: বিদ্যুৎ প্রতিমন্ত্রী   * কাতারের সাবেক আমিরের প্রয়াণে বাংলাদেশের শোক   * বন্যা-পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী   * ১৮ দফা পেছাল হাদি হত্যা মামলার তদন্ত   * তিন মাসের শিশুর ওপর নির্যাতন: পলাতক চাচি, গ্রেপ্তার ২   * সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলামের বরখাস্তাদেশ   * ভুল সংবাদ প্রকাশে কঠোর সতর্কতা তথ্য অধিদপ্তরের   * দাবি আদায়ে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা  

   বিজ্ঞান-প্রযুক্তি
স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট
  Date : 16-09-2025

অনলাইন ডেস্ক

ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাটের শিকার হয়েছে। স্টারলিংকের ওয়েবসাইটে এক নোটিশে ই সমস্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানিয়েছে, ‘আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে।’ 

ডাউনডিটেক্টর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী এ বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছেন। এর মধ্যে ৬০ শতাংশ ব্যবহারকারী ধীর গতির ইন্টারনেটের অভিযোগ করেছেন, ৩৯ শতাংশ সম্পূর্ণ ব্ল্যাকআউটের মুখোমুখি হয়েছেন এবং ১ শতাংশ ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ সমস্যার শিকার হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, লুইজিয়ানা, ইন্ডিয়ানা ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলম্বিয়ায়ও এই বিভ্রাটের খবর পাওয়া গেছে। ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকলেও পরে সংযোগ পুনরায় ফিরে এসেছে। 

স্টারলিংক হলো স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন, যা পৃথিবীর নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ব্যবহার করে প্রত্যন্ত ও সংঘাতপূর্ণ এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করে। রয়টার্স জানার চেষ্টা করলেও স্পেসএক্স এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।



  
  সর্বশেষ
সায়েন্স ল্যাব ও উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর
মানুষের দুর্ভোগ লাঘবই সরকারের প্রধান লক্ষ্য: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
কাতারের সাবেক আমিরের প্রয়াণে বাংলাদেশের শোক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com