অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব কাঠামোয় আবারও বড় পরিবর্তনের আভাস মিলছে। তিন ফরম্যাটে তিন অধিনায়কের বর্তমান মডেল থেকে সরে এসে এবার সাদা বলের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব একজনের হাতেই তুলে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

