শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   স্পোর্টস
নিষিদ্ধ হওয়ার পরও আলোচনার কেন্দ্রবিন্দু নেইমার
  Date : 27-07-2026

অনলাইন ডেস্ক

শনিবার শাপকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগে নাটকীয়ভাবে ২-২ ব্যবধানে ড্র করে সান্তোস। এই ম্যাচে দলকে হার থেকে বাঁচান ব্রাজিলিয়ান তারকা নেইমার দা সিলভা। তবে মাঠের এই বীরত্ব ড্রেসিংরুমের ঘটনার কাছে ম্লান হয়ে গেছে। বিরতির সময় কয়েকজন সতীর্থের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এতে ক্লাবের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়েই তৈরি হয়েছে সংকট।

Advertisement

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সাবেক পিএসজি খেলোয়াড় নেইমার দলের কয়েকজন তরুণ খেলোয়াড়ের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়েন। এদের মধ্যে প্রধান ছিলেন গ্যাব্রিয়েল বনতেম্পো এবং জোয়াও অ্যানানিয়াস। ক্লাব মনে করছে, এই ঝামেলার কারণেই দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স খারাপ হয়েছে। এতে ড্রেসিংরুমের ভেতরের উত্তেজনাও আরও বেড়ে গেছে।

বিশ্বকাপ থেকে ফেরার পর এটাই ছিল নেইমারের প্রথম ম্যাচ। এই ম্যাচে দুটি গোল করে দলের নায়ক হয়ে ওঠেন ৩৪ বছর বয়সী এই তারকা। নির্ধারিত সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল করে সমতা ফেরান তিনি। সান্তোস শুরুতে এগিয়ে থাকলেও পরে প্রতিপক্ষ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন তিনি। যার ফলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধও থাকতে হবে।

তবে পর্দার আড়ালে যা ঘটেছে, তা সব কিছুকেই ছাপিয়ে গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বনতেম্পোকে উদ্দেশ করে কড়া কথা বলেছিলেন নেইমার। তাকে ‘নীচ’ প্রকৃতির মানুষ বলে আখ্যা দেন তিনি এবং সতর্ক করে বলেন, আগামী মৌসুমে শাপকোয়েন্সের বিপক্ষে সে দ্বিতীয় বিভাগে খেলবে। তরুণ এই খেলোয়াড়ের নিম্নমুখী ফর্মের দিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেন তিনি।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের ঘনিষ্ঠজনরা এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। বনতেম্পো এবং অ্যানানিয়াস দুজনেই নিশ্চিত করেছেন, দুই অর্ধের মাঝামাঝি সময়ে প্রকাশ্যে একটা তর্ক হয়েছিল। তবে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া কটূক্তির অভিযোগ তারা সরাসরি অস্বীকার করেছেন।

এই সংকট গভীর হতে থাকায় এবং দলের ঐক্যের জন্য হুমকি হয়ে ওঠায় সান্তোস জরুরি ভিত্তিতে একটা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। এর মাধ্যমে পুরো ঘটনার সত্যতা যাচাই করতে চাইছে ক্লাবটি। তাদের লক্ষ্য সহজ - উত্তেজনা প্রশমিত করা এবং পরবর্তী ম্যাচগুলোর আগে দলের সম্প্রীতি ফিরিয়ে আনা।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com