বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   স্পোর্টস
গ্লাসগো কমনওয়েলথ গেমসে আশার বার্তা দিচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা
  Date : 26-07-2026

অনলাইন ডেস্ক 

গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকের লড়াইয়ে না থাকলেও নিজেদের সামর্থ্য ও সম্ভাবনার প্রমাণ দিচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। জিমন্যাস্টিকস ও সাঁতারে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিয়ে ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন তারা।
শুক্রবার অনুষ্ঠিত শৈল্পিক জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে বাংলাদেশ ১৬১.৩৫০ পয়েন্ট অর্জন করে ১০ দলের মধ্যে অষ্টম স্থান লাভ করে। সীমিত সুযোগ-সুবিধা ও প্রতিকূল বাস্তবতার মধ্যেও দেশের জিমন্যাস্টরা নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছেন, যা ক্রীড়াঙ্গনের জন্য উৎসাহব্যঞ্জক।


এদিকে শনিবার পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নজর কেড়েছেন তরুণ সাঁতারু কাজল মিয়া। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গেমসে অংশ নিয়েই তিনি নিজের সামর্থ্যের ঝলক দেখান। হিটে তিন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে ফিনিশ করেন তিনি। প্রিলিমিনারিতে তাঁর হ্যান্ড টাইমিং ছিল ৪ মিনিট ৬.৫০ সেকেন্ড, আর অফিসিয়াল গেমস টাইম রেকর্ড করা হয় ৪ মিনিট ১৪.৬৯ সেকেন্ড। সব মিলিয়ে ২৭ জন প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ছিল ২১তম।
যদিও পদক অর্জন সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদদের এই লড়াকু মানসিকতা ও উন্নতির ধারাবাহিকতা দেশের ক্রীড়াঙ্গনের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com