বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা   * এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে   * হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ   * পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো   * বিলখেলাপিসহ আরও কয়েক শ্রেণির প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা   * জাল সনদ কাণ্ড: ৬৩ কলেজ শিক্ষককে শুনানির নোটিশ   * বন্যাকবলিতদের কিস্তি পরিশোধে ৩ মাসের ছাড়   * ১২৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন   * ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে রুল জারি   * ১৫ হাজার কোটি টাকার ৯ প্রকল্প নিয়ে বসছে একনেক  

   জাতীয়
বস্ত্রশিল্পের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন
  Date : 22-07-2026

অনলাইন ডেস্ক

বস্ত্রখাতের সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি জানান, টেক্সটাইল খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং পুরনো। বিগত কোনো সরকারই এসব জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এই খাতের সঙ্কট পুরোপুরি কাটিয়ে উঠতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। শিল্প উদ্যোক্তারা সরকারকে এই প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত আছেন।

সরকারের আন্তরিকতা থাকলে এ খাত আবারও দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন শওকত আজিজ রাসেল। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সঙ্কটের পাশাপাশি টেক্সটাইল খাতের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার ইতিমধ্যে পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গঠিত নতুন কমিটি সমস্যাগুলো পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে অন্তত ১৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।



  
  সর্বশেষ
জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা
এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে
হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ
পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com