বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   স্পোর্টস
মেসি-ইয়ামালের আলিঙ্গনে ফুটবল দেখল প্রজন্ম বদলের ছবি
  Date : 20-07-2026

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে স্পেনের উল্লাসে। কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার সেই উৎসবের মধ্যেও সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে লামিন ইয়ামাল ও লিওনেল মেসির একটি আলিঙ্গন। একজন নতুন বিশ্বচ্যাম্পিয়ন, অন্যজন সদ্য হারানো স্বপ্নের ভারে নুয়ে পড়া কিংবদন্তি; দুই প্রজন্মের এই সাক্ষাৎ ছুঁয়ে গেছে কোটি ফুটবলপ্রেমীকে।

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শেষ বাঁশি বাজার পর যখন সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত স্প্যানিশ ফুটবলাররা, তখন ইয়ামাল সবার কাছ থেকে সরে গিয়ে মাঠের এক পাশে বসে থাকা লিওনেল মেসির দিকে হাঁটতে শুরু করেন।

৩৯ বছর বয়সি মেসি তখন নিজের ষষ্ঠ ও সম্ভবত শেষ বিশ্বকাপের শেষ অধ্যায়ের বেদনায় ডুবে ছিলেন। ইয়ামাল তার সামনে গিয়ে দাঁড়াতেই মেসি উঠে দাঁড়ান। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন এবং কিছুক্ষণ ব্যক্তিগত কথা বলেন। কী কথা হয়েছে, তা প্রকাশ করেননি কেউ। তবে সেই মুহূর্তের ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই আলিঙ্গনের আবেগ আরও গভীর করেছে একটি পুরোনো স্মৃতি। ২০০৭ সালে ইউনিসেফের একটি ফটোশুটে শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন তরুণ মেসি। প্রায় দুই দশক পর সেই শিশুই বিশ্বকাপ ফাইনালে নিজের আদর্শকে হারিয়ে ট্রফি জিতলেও উদযাপনের আগে ছুটে যান তাকে সান্ত্বনা জানাতে। অনেকের কাছেই এটি ছিল ফুটবলে ‘এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে মশাল তুলে দেওয়ার’ প্রতীকী দৃশ্য।

তবে ফাইনালের পর মেসি বা ইয়ামাল দুজনের কেউই এই আলিঙ্গন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। অবশ্য ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে নিজের মুগ্ধতার কথা লুকাননি মেসি। তিনি বলেছিলেন, ‘ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর সামনে অসাধারণ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। ওর জন্য শুভকামনা রইল। তবে ফাইনালে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন ওর সেরা খেলাটা খেলতে না পারে।’ একই সঙ্গে ২০০৭ সালের সেই ছবির প্রসঙ্গ টেনে মেসি বলেছিলেন, ‘ছবিটা সত্যিই অবিশ্বাস্য। জীবন কত অদ্ভুতভাবে ঘুরে দাঁড়ায়।’

ফাইনালের ফলাফল স্পেনের পক্ষে গেলেও ম্যাচ শেষে ইয়ামাল ও মেসির সেই সংক্ষিপ্ত আলিঙ্গনই হয়ে উঠেছে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে মানবিক ও স্মরণীয় মুহূর্তগুলোর একটি। একদিকে নতুন প্রজন্মের বিশ্বজয়, অন্যদিকে বিদায়বেলায় এক কিংবদন্তির প্রতি শ্রদ্ধা—এক ফ্রেমে ধরা পড়েছে ফুটবলের সৌন্দর্য।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com