বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * লাইসেন্স পরিদর্শককে ৫ বছরের কারাদণ্ড দিল আদালত   * সফট স্কিল উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ ইউজিসির   * শিগগিরই পুঁজিবাজারে যুক্ত হবে নতুন কোম্পানি: বিএসইসি   * জনগণের ঐক্য নষ্টের চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী   * মাদরাসা শিক্ষা বোর্ডে শৃঙ্খলা নিশ্চিতে নির্দেশ জারি   * পলাতক তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ   * লামায় পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি   * অর্থনীতিতে প্রবৃদ্ধি কমলেও স্থিতিস্থাপকতা বজায়: এডিবি   * তিন উপজেলা গঠনে সরকারি প্রজ্ঞাপন জারি   * মিশরের সঙ্গে মিডিয়া সহযোগিতায় নতুন উদ্যোগ  

   জাতীয়
লাইসেন্স পরিদর্শককে ৫ বছরের কারাদণ্ড দিল আদালত
  Date : 09-07-2026
অনলাইন ডেস্ক
 
পাইলট লাইসেন্স নবায়ন এবং পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জুনিয়র লাইসেন্স পরিদর্শক এইচ. এম. রাশেদ সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ ধরনের মামলার রায়ে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আদালতের রায়ে তারা সন্তুষ্ট। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম জুয়েল রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
 
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ফিলিপাইন থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জনকারী মো. রাকিব হাসানের বাংলাদেশি লাইসেন্সে রূপান্তরের আবেদন অনলাইন সিস্টেমে বাতিল করে দেন রাশেদ সরকার। পরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার বিনিময়ে তিনি এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

 
রাকিব হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ‘বিএফসি’ রেস্টুরেন্টে ফাঁদ পাতে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে ঘুষের টাকাসহ রাশেদ সরকারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 
এ ঘটনায় একই দিন দুদকের সহকারী পরিচালক তাহসীন মোসাবিল হক বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৬ জুন তদন্ত কর্মকর্তা জাহিদ কালাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২৩ সালের ৬ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।


  
  সর্বশেষ
লাইসেন্স পরিদর্শককে ৫ বছরের কারাদণ্ড দিল আদালত
সফট স্কিল উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ ইউজিসির
শিগগিরই পুঁজিবাজারে যুক্ত হবে নতুন কোম্পানি: বিএসইসি
জনগণের ঐক্য নষ্টের চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com