বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * লাইসেন্স পরিদর্শককে ৫ বছরের কারাদণ্ড দিল আদালত   * সফট স্কিল উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ ইউজিসির   * শিগগিরই পুঁজিবাজারে যুক্ত হবে নতুন কোম্পানি: বিএসইসি   * জনগণের ঐক্য নষ্টের চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী   * মাদরাসা শিক্ষা বোর্ডে শৃঙ্খলা নিশ্চিতে নির্দেশ জারি   * পলাতক তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ   * লামায় পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি   * অর্থনীতিতে প্রবৃদ্ধি কমলেও স্থিতিস্থাপকতা বজায়: এডিবি   * তিন উপজেলা গঠনে সরকারি প্রজ্ঞাপন জারি   * মিশরের সঙ্গে মিডিয়া সহযোগিতায় নতুন উদ্যোগ  

   জাতীয়
তিন উপজেলা গঠনে সরকারি প্রজ্ঞাপন জারি
  Date : 09-07-2026

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন: ১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিল-এর সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন: ১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও ৮. টাংগাব-এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।

কুমিল্লার ‘বাঙ্গরা’ উপজেলা-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন: ১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব) ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর) এবং ১০. টনকী-এর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপও অনুমোদন করা হয়েছে।



  
  সর্বশেষ
লাইসেন্স পরিদর্শককে ৫ বছরের কারাদণ্ড দিল আদালত
সফট স্কিল উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ ইউজিসির
শিগগিরই পুঁজিবাজারে যুক্ত হবে নতুন কোম্পানি: বিএসইসি
জনগণের ঐক্য নষ্টের চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com