বুধবার, জুলাই ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কলেজে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সুপারিশ   * বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত   * বন্যার পানিতে তলিয়ে গেছে রেলপথ, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল   * এনসিপির কর্মসূচিতে ককটেল হামলা, আটক দুই আসামি রিমান্ডে   * স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নির্বাচনের সফলতা ধরে রাখতে চায় ইসি   * প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা মেডিকেল, উচ্ছ্বাস শিক্ষার্থীদের মধ্যে   * তিন দিনের মধ্যে বিপৎসীমায় তিস্তা, বন্যার সতর্কতা ১২ জেলায়   * জটিল পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: আইনমন্ত্রী   * মন্ত্রিসভায় চলতি মাসেই বেতন কাঠামোর প্রস্তাব   * স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান  

   বিনোদন
‘জাদুকর’ মাঠে থাকলে অসম্ভবও সম্ভব
  Date : 08-07-2026

অনলাইন ডেস্ক 

ফুটবলবিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছেন ফুটবলপ্রেমীরা। আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে মেতে উঠেছেন বিনোদন জগতের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন তারা— জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী পূর্ণিমা, মিলা, তৌসিফ, কেয়া পায়েলের মতো তারকারা।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখে রোমাঞ্চিত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, ‘খুব ভয় পাইছিরে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।’

অন্যদিকে সামাজিক মাধ্যমে একটি পোস্টে পূর্ণিমা লিখেছেন— আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব মেসির এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখে মুগ্ধ। নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন— ‘পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।’ আরেক  ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলও খেলা চলাকালীন নিজের স্নায়ুচাপের কথা জানিয়ে লিখেছেন— ‘আমার হার্টবিট ফার্স্ট হয়ে গেছে।’

মাঠে বসে খেলা দেখার দারুণ এক মুহূর্ত শেয়ার করে নিয়েছেন গায়িকা মিলা। তিনি মনে করছেন মাঠে তার উপস্থিতিই যেন ভাগ্য ফিরেছে আর্জেন্টিনার। এ সংগীতশিল্পী লিখেছেন— ‘এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনি আর্জেন্টটিনাকে ডাকলাম, ওমনি জিতে গেল আর্জেন্টিনা।’

লিওনেল মেসির প্রতি আস্থা প্রকাশ করে সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন—‘জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কী আছে তবে? এগিয়ে যাও আর্জেন্টিনা।’

তবে ব্যতিক্রমী এক মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ম্যাচের জয়-পরাজয় আর মাঠের আমেজ নিয়ে রসিকতা করে  এ সংগীতশিল্পী লিখেছেন— ‘রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে, তখন থেকে দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা...।’



  
  সর্বশেষ
কলেজে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সুপারিশ
বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার পানিতে তলিয়ে গেছে রেলপথ, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল
এনসিপির কর্মসূচিতে ককটেল হামলা, আটক দুই আসামি রিমান্ডে



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com