শুক্রবার, জুলাই ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দুবাই থেকে আসা বিমানে স্বর্ণ পাচার ধরা পড়ল   * মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটকে দায়ী করলেন হুমাম কাদের   * অন্যায় শক্তি না বাড়ানোর আহ্বান টিআইবির   * কিউআর কোড ব্যবহারে নতুন নিয়ম, আবেদন প্রক্রিয়া শুরু   * বোর্ড পরীক্ষায় একই প্রশ্ন, বাড়ছে প্রশ্ন ফাঁসের আশঙ্কা   * সেপটিক ট্যাংক বিস্ফোরণে কলাবাগানে ৩ জন দগ্ধ   * ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা দূর   * খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের পথে স্পিকার   * চীনের অর্থনৈতিক করিডর তিন দেশের জন্য লাভজনক: রাষ্ট্রদূত   * নজরুল বর্ষের উদ্বোধন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি  

   বিনোদন
বক্স অফিসে ফ্লপ, ইউটিউবে বিশ্বরেকর্ড গড়ল ‘খুনখার’
  Date : 02-07-2026

অনলাইন ডেস্ক

বক্স অফিসে ব্যর্থ হলেও ইউটিউবে ইতিহাস গড়েছে তেলুগু সিনেমা ‘জয়া জানকী নায়কা’ এর হিন্দি সংস্করণ খুনখার। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ইউটিউবে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। 

Advertisement

বোয়াপাতি শ্রীনু পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালে। বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং অভিনীত ছবিটি মুক্তির সময় প্রত্যাশিত সাড়া পায়নি। প্রায় ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে মাত্র ২০ কোটি রুপি। ফলে ডিস্ট্রিবিউটরদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

তবে প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটির ভাগ্য বদলে যায়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পেন মুভিজের ইউটিউব চ্যানেলে খুনখার নামে হিন্দি সংস্করণটি প্রকাশ করা হয়। এরপর ধীরে ধীরে বিপুল সংখ্যক দর্শক ছবিটি দেখতে শুরু করেন। কয়েক বছরের ব্যবধানে সেটিই এখন ১ বিলিয়ন ভিউয়ের বিশ্বরেকর্ড গড়েছে।

রেকর্ডের খবর নিশ্চিত করে পরিচালক বোয়াপাতি শ্রীনু সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেন। তিনি লেখেন, ১ বিলিয়ন ভিউ, ১০০ কোটি আবেগ এবং একটি সিনেমা। এই অসাধারণ মাইলফলক সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার কারণেই। এই অর্জন আপনাদের সবার।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি সংস্করণের ক্রমবর্ধমান জনপ্রিয়তার এটিই সবচেয়ে বড় প্রমাণ। বিশেষ করে অ্যাকশননির্ভর গল্প এবং বিনামূল্যে ইউটিউবে দেখার সুযোগ ছবিটিকে নতুন দর্শকের কাছে পৌঁছে দিয়েছে।

এর আগে অল্লু অর্জুন অভিনীত সাররাইনডু এর হিন্দি ডাব সংস্করণও ১ বিলিয়ন ভিউয়ের কাছাকাছি পৌঁছেছিল। তবে মূল ভিডিওটি মুছে পুনরায় আপলোড করতে হওয়ায় সেই রেকর্ড হাতছাড়া হয়। ফলে বিশ্বের প্রথম ইউটিউবে ১ বিলিয়ন ভিউ পাওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাসে নাম লেখাল খুনখার।



  
  সর্বশেষ
দুবাই থেকে আসা বিমানে স্বর্ণ পাচার ধরা পড়ল
মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটকে দায়ী করলেন হুমাম কাদের
অন্যায় শক্তি না বাড়ানোর আহ্বান টিআইবির
কিউআর কোড ব্যবহারে নতুন নিয়ম, আবেদন প্রক্রিয়া শুরু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com