মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তিন দিনের মধ্যে বিপৎসীমায় তিস্তা, বন্যার সতর্কতা ১২ জেলায়   * জটিল পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: আইনমন্ত্রী   * মন্ত্রিসভায় চলতি মাসেই বেতন কাঠামোর প্রস্তাব   * স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান   * অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি   * মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ   * সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, মামলা দায়ের   * বেসরকারি স্বাস্থ্য বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ: অর্থমন্ত্রী   * বছরজুড়ে সরকারি হাসপাতালে ফ্রি ডেঙ্গু এনএস১ পরীক্ষা   * সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন  

   জাতীয়
দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে ডাক বিভাগের ২৩ হাজার ইডি কর্মচারী
  Date : 07-07-2026

নিজস্ব প্রতিবেদক

তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরে কর্মরত অবিভাগীয় (ইডি) কর্মচারীরা।

গত বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম নিজাম।

সভায় বক্তারা বলেন, দেশের প্রায় ২৩ হাজার অবিভাগীয় (ইডি) কর্মচারী দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। বর্তমানে তাদের দৈনিক আয় মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা। ২০১৮ সালের পর প্রায় আট বছরেও তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।

নেতারা অভিযোগ করেন, দাবি আদায়ে স্মারকলিপি, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত সারাদেশের সব শাখা ডাকঘরে ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ‘পূর্ণ কর্মবিরতি (হরতাল)’ কর্মসূচি শুরু । ৮৫০০ ডাকঘরে ধর্মঘট চলছে দুই দফা দাবিতে এছাড়া জেলা পর্যায়ে সভা ও গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হবে।বেতন ভাতা বৃদ্ধি ও ডাকবিভাগে কর্মচারী হিসেবে।

নেতৃবৃন্দ জানান, কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।



  
  সর্বশেষ
তিন দিনের মধ্যে বিপৎসীমায় তিস্তা, বন্যার সতর্কতা ১২ জেলায়
জটিল পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: আইনমন্ত্রী
মন্ত্রিসভায় চলতি মাসেই বেতন কাঠামোর প্রস্তাব
স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com