বুধবার, অক্টোবর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   স্বাস্থ্য
বছরজুড়ে সরকারি হাসপাতালে ফ্রি ডেঙ্গু এনএস১ পরীক্ষা
  Date : 07-07-2026

অনলাইন ডেস্ক

ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

৫ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিষয়টি দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যাতে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার সুবিধা নিশ্চিত করা যায়।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক মইনুল আহসান জানান, ৫ জুলাই থেকেই সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা শুরু হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব সরকারি হাসপাতালে সিদ্ধান্তটি বাস্তবায়নের কাজ চলছে।

স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে ডেঙ্গুর উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ফি ছাড়াই এনএস১ পরীক্ষা করাতে পারবেন। এতে দ্রুত রোগ শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করছে সরকার।

এর আগে ১৪ জুন ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা উল্লেখ করে বিনামূল্যে এনএস১ পরীক্ষার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠি দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরে অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বর্তমানে দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রোগ দ্রুত শনাক্তের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জ্বরের শুরুতেই এনএস১ পরীক্ষা করা গেলে ডেঙ্গু শনাক্ত করা সহজ হয় এবং দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com