মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তিন দিনের মধ্যে বিপৎসীমায় তিস্তা, বন্যার সতর্কতা ১২ জেলায়   * জটিল পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: আইনমন্ত্রী   * মন্ত্রিসভায় চলতি মাসেই বেতন কাঠামোর প্রস্তাব   * স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান   * অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি   * মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ   * সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, মামলা দায়ের   * বেসরকারি স্বাস্থ্য বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ: অর্থমন্ত্রী   * বছরজুড়ে সরকারি হাসপাতালে ফ্রি ডেঙ্গু এনএস১ পরীক্ষা   * সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন  

   জাতীয়
এলএনজি সংকটে কম থাকবে গ্যাসের চাপ
  Date : 07-07-2026

অনলাইন ডেস্ক 

মহেশখালীস্থ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। এতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের সংযোগে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন বলে জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



  
  সর্বশেষ
তিন দিনের মধ্যে বিপৎসীমায় তিস্তা, বন্যার সতর্কতা ১২ জেলায়
জটিল পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: আইনমন্ত্রী
মন্ত্রিসভায় চলতি মাসেই বেতন কাঠামোর প্রস্তাব
স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com