শুক্রবার, জুলাই ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দুবাই থেকে আসা বিমানে স্বর্ণ পাচার ধরা পড়ল   * মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটকে দায়ী করলেন হুমাম কাদের   * অন্যায় শক্তি না বাড়ানোর আহ্বান টিআইবির   * কিউআর কোড ব্যবহারে নতুন নিয়ম, আবেদন প্রক্রিয়া শুরু   * বোর্ড পরীক্ষায় একই প্রশ্ন, বাড়ছে প্রশ্ন ফাঁসের আশঙ্কা   * সেপটিক ট্যাংক বিস্ফোরণে কলাবাগানে ৩ জন দগ্ধ   * ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা দূর   * খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের পথে স্পিকার   * চীনের অর্থনৈতিক করিডর তিন দেশের জন্য লাভজনক: রাষ্ট্রদূত   * নজরুল বর্ষের উদ্বোধন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি  

   জাতীয়
খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের পথে স্পিকার
  Date : 02-07-2026

অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন।

জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামি বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।



  
  সর্বশেষ
দুবাই থেকে আসা বিমানে স্বর্ণ পাচার ধরা পড়ল
মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটকে দায়ী করলেন হুমাম কাদের
অন্যায় শক্তি না বাড়ানোর আহ্বান টিআইবির
কিউআর কোড ব্যবহারে নতুন নিয়ম, আবেদন প্রক্রিয়া শুরু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com