সোমবার, জুন ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চেতনা ভুলে গেলে সাফল্য ম্লান হওয়ার আশঙ্কা: সুজন   * ষড়যন্ত্র করে কিছুই হবে না, জনগণ ঐক্যবদ্ধ: ডা. জাহিদ   * আহত নয়নের চিকিৎসার দায়িত্ব সরকারের: প্রধানমন্ত্রী   * দুই দেশের সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী   * জুয়া আইনে কড়াকড়ি, দুটি ধারা নিয়ে উদ্বেগ এইচআরএফবির   * ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: র‌্যাব   * মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ড দিল আদালত, দুদকের মামলা   * বিরোধী দলের শীর্ষ নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত   * দেশের অর্থনীতি স্থিতিশীল হতে সময় লাগবে দুই বছর: অর্থমন্ত্রী   * সৌদি আরব হজ নিবন্ধনের সময় আগের চেয়ে আরও আগেই শেষ করার নির্দেশ দিয়েছে  

   আন্তর্জাতিক
হরমুজে ইরান নয়, টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
  Date : 21-06-2026

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল নেবে না। যদি সেখানে টোল আদায় করা হয়-ই, সেটি নেবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজে কোনো টোল নেওয়া হবে না।

৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে কোনো টোল থাকবে না, যতক্ষণ না যুক্তরাষ্ট্র হরমুজে টোল আরোপ করবে। খবর আল-জাজিরার।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর হরমুজকে ব্যবহার করে মার্কিনিদের ওপর চাপ তৈরি করে তেহরান।

তারা বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক রুটটি বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি হয়।

দুই দেশ ইতোমধ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এই স্মারকের চুক্তি অনুযায়ী ইরান ৬০ দিন হরমুজ থেকে কোনো টোল আদায় করতে পারবে না।

দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় গতকাল আবারও হরমুজ বন্ধ করার ঘোষণা দেয় ইরানি সেনাবাহিনীর জয়েন্ট মিলিটারি কমান্ড।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে।

ইরানের হরমুজ বন্ধের ঘোষণার পর আবারও বিশ্বব্যাপী জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। সঙ্গে দুই দেশের চুক্তিতে পরীক্ষার মুখে ফেলে দেয়।



  
  সর্বশেষ
চেতনা ভুলে গেলে সাফল্য ম্লান হওয়ার আশঙ্কা: সুজন
ষড়যন্ত্র করে কিছুই হবে না, জনগণ ঐক্যবদ্ধ: ডা. জাহিদ
আহত নয়নের চিকিৎসার দায়িত্ব সরকারের: প্রধানমন্ত্রী
দুই দেশের সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com