বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে বললেন আইনমন্ত্রী   * জাতিসংঘ শরণার্থী সংস্থার নির্বাহী কমিটিতে নেতৃত্বে বাংলাদেশ   * পিএসসির সাবেক গাড়িচালক সিয়ামের দুর্নীতি মামলার বিচার শুরু হলো   * ইউরোপীয় বাজারে রপ্তানি আয় হ্রাস, চাপে পোশাক খাত   * জনসম্পদ গঠনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি: শিক্ষামন্ত্রী   * গণমাধ্যম কমিশন গঠনে আন্তর্জাতিক সহায়তা চায় সরকার, আগ্রহী ইইউ   * জনগণের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী   * পবিত্র হজ শেষে দেশে ফিরতি কার্যক্রম চলমান, ৫২ জনের মৃত্যু   * সময়ের আগেই তিন প্রকল্প শেষ হবে: সিডিএ চেয়ারম্যানের আশ্বাস   * প্রথমবারের মতো বিশেষ বাণিজ্য অঞ্চল ‘ফ্রি ট্রেড জোন’ চালুর উদ্যোগ  

   জাতীয়
পবিত্র হজ শেষে দেশে ফিরতি কার্যক্রম চলমান, ৫২ জনের মৃত্যু
  Date : 17-06-2026

অনলাইন ডেস্ক

সৌদি আরবে হজ পালন শেষে এখন পর্যন্ত ১৪২ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ৩৮০ জন। এদিকে হজ পালনে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৭ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২৪ হাজার ৫৭২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২০ হাজার ৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন হাজি। হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৪২ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭০টি, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৪১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।



  
  সর্বশেষ
মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে বললেন আইনমন্ত্রী
জাতিসংঘ শরণার্থী সংস্থার নির্বাহী কমিটিতে নেতৃত্বে বাংলাদেশ
পিএসসির সাবেক গাড়িচালক সিয়ামের দুর্নীতি মামলার বিচার শুরু হলো
ইউরোপীয় বাজারে রপ্তানি আয় হ্রাস, চাপে পোশাক খাত



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com