মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী   * সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী   * ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর   * প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়   * মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার   * হাসপাতালের কার্যক্রম স্থবির, আইনি লড়াইয়ে আদ্ দ্বীন   * দিল্লি ঘটনায় সফর পরিবর্তন, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান   * কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় রায় আসছে ২৮ জুন   * যাতায়াতে স্বচ্ছতা আনতে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ   * কর আদায়ে ঘাটতির আশঙ্কা, মধ্যবিত্তে প্রভাব পড়বে: দেবপ্রিয়  

   শিক্ষা
এসএসসি ফল দ্রুত প্রকাশের নির্দেশনা শিক্ষা কর্তৃপক্ষের
  Date : 15-06-2026

অনলাইন ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমাতে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন, চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক করা এবং শিক্ষাব্যবস্থায় সেশনজট কমানোর নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
 

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রস্তুতের কাজ চলছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৮ সালের মধ্যে এমন একটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পরবর্তী শিক্ষাস্তরে যেতে পারে। তার ভাষায়, "কলেজ শেষ করেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু করতে পারবে।"

কোচিংনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার ওপরও গুরুত্ব দেন ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, "নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাই মূল ভিত্তি হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের অযথা কোচিং সেন্টারে যেতে না হয়।" তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে।

এ লক্ষ্যে নতুন উদ্যোগ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তার মতে, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াবে এবং কোচিংয়ের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।

কারিগরি শিক্ষার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সারা দেশে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের বিস্তারকে আগামীর বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে সরকার।

শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই অনুষ্ঠানে তিনি জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।



  
  সর্বশেষ
অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী
সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী
ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com