সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী   * সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী   * ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর   * প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়   * মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার   * হাসপাতালের কার্যক্রম স্থবির, আইনি লড়াইয়ে আদ্ দ্বীন   * দিল্লি ঘটনায় সফর পরিবর্তন, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান   * কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় রায় আসছে ২৮ জুন   * যাতায়াতে স্বচ্ছতা আনতে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ   * কর আদায়ে ঘাটতির আশঙ্কা, মধ্যবিত্তে প্রভাব পড়বে: দেবপ্রিয়  

   জাতীয়
মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার
  Date : 15-06-2026

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর মৌলভীবাজার জেলায় এটা তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি হওয়া সফরসূচি অনুযায়ী তিনি বিমানে সিলেট যাবেন। পরে সেখান থেকে সড়কপথে প্রথমে শ্রীমঙ্গল এবং পরে মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পরে দুসাই রিসোর্টে দলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর বহুল প্রতীক্ষিত এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার রাজনৈতিক অঙ্গনেও এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মৌলভীবাজারের ৭টি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ জেলার সার্বিক উন্নয়ন এবং বেশ কয়েকটি দাবিতে অপেক্ষার প্রহর গুনছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন প্রতিদিনের সংবাদকে বলেন প্রয়াত অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জেলা হিসেবে আমরা সোনার থালে ছিলাম। কিন্তু বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদের সদর হাসপাতালকে মেডিকেল কলেজ ঘোষণার সকল প্রস্তুতি নেওয়া হয়েছিলো, কিন্তু আওয়ামী লীগ সরকার পাশের হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও আমাদের জেলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান প্রতিদিনের সংবাদকে বলেন, আমরা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চাই। আশা করছি, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মৌলভীবাজার জেলাবাসীর প্রত্যাশা পূরণ করবেন।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাছিত বাচ্চু প্রতিদিনের সংবাদকে বলেন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি মৌলভীবাজার জেলার কুলাউড়া জুড়ী বড়লেখা কমলগঞ্জ উপজেলা। এই এলাকায় রয়েছে মাধবকুন্ড ও হাম হাম জলপ্রপাত। আছে এশিয়ার বৃহত্তর হাকালুকি হাওর, সিলেটের নবাব বাড়ি অসংখ্য চাবাগান নদনদী খালবিল আদিবাসী পল্লী বিমান ঘাটি রেলওয়ে জংশন সহ অনেক পর্যটন সমৃদ্ধ স্থান । তাই প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এই এলাকার শমসেরনগর / উসমানগড়কে উপজেলা এবং কুলাউড়াকে হেডকোয়ার্টার করে দেশের ৬৫ তম জেলা ঘোষণার দাবি করছি।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ জুন সকাল ৯টায় তিনি নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।

বিকেল ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পরে বিকেল ৩টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।

রাজনৈতিক সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।



  
  সর্বশেষ
অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী
সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী
ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com