রবিবার, জুন ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু   * নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে : অর্থমন্ত্রী   * ‘জিরো টলারেন্স’ নীতি, একমত বিজিবি ও বিএসএফ   * কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী   * ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে: ভারতের হাইকমিশনার   * আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা হবে যে ৬ হাসপাতালে   * ৯০% জনগোষ্ঠী ফাইভজি সংযুক্ত হওয়ার লক্ষ্য আগামী দুই বছরে   * আদ্-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যুর পর লাইসেন্স স্থগিত   * করমুক্ত আয়ের সীমা বাড়ল ৩ লাখ ৭৫ হাজার টাকা   * অ্যাকাউন্ট খুলতে টিআইএন দাখিল বাধ্যতামূলক  

   জাতীয়
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  Date : 13-06-2026

অনলাইন ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার পৌঁছেছেন। আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এর আগে তিনি সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এদিকে, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রমুখ।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে প্রধানমন্ত্রী সরাসরি পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে যাচ্ছেন। খাল পুনঃখননের পর তিনি সেখানে একটি সমাবেশেও বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে— ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ।

এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

পরে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় লং বিচ হোটেলে এক সুধী সমাবেশে অংশ নেবেন।

বৃক্ষরোপণ ও খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে বিমানে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম কক্সবাজার সফর।



  
  সর্বশেষ
দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু
নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে : অর্থমন্ত্রী
‘জিরো টলারেন্স’ নীতি, একমত বিজিবি ও বিএসএফ
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com