বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার   * শ্রীমঙ্গলে সরকারি কর্মসূচিতে যোগ দিতে সিলেট থেকে রওনা প্রধানমন্ত্রী   * আম রপ্তানি বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নের ওপর জোর মার্কিন রাষ্ট্রদূতের   * লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক   * প্রথমবারের মতো অবকাশে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   * সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল   * বিকেএসপিতে নারী ফুটবলারদের সঙ্গে খেললেন জাইমা রহমান   * নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের   * বেতনের দাবিতে মহাখালীতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি   * ভারতে প্রবেশ না করার কারণ জানালেন ডা. জাহেদ উর রহমান  

   জাতীয়
ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে: ভারতের হাইকমিশনার
  Date : 13-06-2026

অনলাইন ডেস্ক 

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃনাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন। বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ভারত ও বাংলাদেশের দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এজন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার।

তিনি বলেন, আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সঙ্গে ২০ কোটি (বাংলাদেশের) অ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সব একসঙ্গে হবে। আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি। একই আকাশ একই বাতাস একই। আমরা মিলেমিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

দীনেশ ত্রিবেদী বলেন, গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী, আমাদেরও (ভারতে) গণতন্ত্র শক্তিশালী। দুই দেশের শক্তিশালী গণতন্ত্র মিলে বিশ্ব শক্তিতে পরিণত হয়ে যায়। এজন্য দুই দেশের মিলেমিশে থাকাটা দরকার। এজন্য আমার যা দায়িত্ব আছে, আমি নিশ্চয়ই পালন করবো। কিন্তু আপনাদেরও সাপোর্ট থাকা দরকার। দুই দেশের মানুষ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে ঠিক আছে। ভারত আর বাংলাদেশে যা ট্যালেন্ট আছে, মিলেমিশে থাকলে পৃথিবী চালানো সম্ভব।



  
  সর্বশেষ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার
শ্রীমঙ্গলে সরকারি কর্মসূচিতে যোগ দিতে সিলেট থেকে রওনা প্রধানমন্ত্রী
আম রপ্তানি বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নের ওপর জোর মার্কিন রাষ্ট্রদূতের
লন্ডনে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, তিনজন আটক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com