সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী   * ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর   * প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়   * মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার   * হাসপাতালের কার্যক্রম স্থবির, আইনি লড়াইয়ে আদ্ দ্বীন   * দিল্লি ঘটনায় সফর পরিবর্তন, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান   * কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় রায় আসছে ২৮ জুন   * যাতায়াতে স্বচ্ছতা আনতে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ   * কর আদায়ে ঘাটতির আশঙ্কা, মধ্যবিত্তে প্রভাব পড়বে: দেবপ্রিয়   * বাজেটের সুফল পেতে মাদক নিয়ন্ত্রণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী  

   জাতীয়
আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা হবে যে ৬ হাসপাতালে
  Date : 13-06-2026

অনলাইন ডেস্ক 

লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত বা রেফার করা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালকে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট—এই ছয় প্রতিষ্ঠানে আদ্‌-দ্বীন হাসপাতাল থেকে আসা রোগীদের কোনো বিলম্ব ছাড়াই জরুরি চিকিৎসাসেবা দিতে হবে।

চিঠিটি সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালক এবং আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালককেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১১ জুন ২০২৬ তারিখে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উক্ত হাসপাতাল থেকে যেসব রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর বা রেফার করা হচ্ছে, তাদের যেন কোনো রকম বিলম্ব ছাড়াই তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৭ মে ভোরে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলা এবং চিকিৎসকের অনুপস্থিতির সুস্পষ্ট প্রমাণ মেলায় ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে আদ্-দ্বীন কর্তৃপক্ষের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার(১১ জুন) প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।

লাইসেন্স বাতিলের পর হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং জরুরি বিভাগসহ বহির্বিভাগের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে হাসপাতালে আগে থেকে চিকিৎসাধীন রোগীর সেবা অব্যাহত রাখা হলেও তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয় অধিদপ্তর।

আদ্-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।



  
  সর্বশেষ
সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী
ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়
মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com