শুক্রবার, জুন ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ৯০% জনগোষ্ঠী ফাইভজি সংযুক্ত হওয়ার লক্ষ্য আগামী দুই বছরে   * আদ্-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যুর পর লাইসেন্স স্থগিত   * করমুক্ত আয়ের সীমা বাড়ল ৩ লাখ ৭৫ হাজার টাকা   * অ্যাকাউন্ট খুলতে টিআইএন দাখিল বাধ্যতামূলক   * ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কর বাতিলের প্রস্তাব ঘিরে আলোচনা   * শিক্ষার সুযোগ বাড়াতে মেয়েদের জন্য ফ্রি ডিগ্রি প্রস্তাব   * রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচার কার্যক্রম শুরু   * সামরিক সক্ষমতা জোরদারে বাড়ছে বরাদ্দ   * ভাড়া কমিয়ে বিশেষ সুবিধা দিচ্ছে রেলওয়ে   * যে পথে এসেছে দেশের ৫৪টি বাজেট  

   জাতীয়
ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কর বাতিলের প্রস্তাব ঘিরে আলোচনা
  Date : 11-06-2026

অনলাইন ডেস্ক

কর্মসংস্থানকে নির্বিঘ্ন করতে বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিংয়ের ওপর থেকে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া উদ্ভাবনী কাজে উৎসাহ জোগাতে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়কে করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান। আমরা করনীতিকে এমনভাবে সাজাতে চাই, যাতে নতুন ব্যবসা, নতুন ধারণা এবং নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে। তরুণ, নারী, প্রতিবন্ধী ও উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বর্তমানে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের ওপর কর অব্যাহতি আছে।

এই কর অব্যাহতি সুবিধা অন্যান্য সকল ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি। এর ফলে ফ্রিল্যান্সাররা তাদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে উৎসাহিত হবেন।

তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ জোগাতে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়কে করমুক্ত করার প্রস্তাব করছি। তারুণ্যকে প্রাধান্য দিয়ে স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করছি। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে যেকোনো উৎপাদনমুখী শিল্প, পর্যটন বা ক্রীড়াক্ষেত্রের স্থাপনা ও যন্ত্রপাতির বিনিয়োগের ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ হারে ত্বরান্বিত অবচয় (accelerated depreciation) সুবিধা দেওয়ার প্রস্তাব করছি।



  
  সর্বশেষ
৯০% জনগোষ্ঠী ফাইভজি সংযুক্ত হওয়ার লক্ষ্য আগামী দুই বছরে
আদ্-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যুর পর লাইসেন্স স্থগিত
করমুক্ত আয়ের সীমা বাড়ল ৩ লাখ ৭৫ হাজার টাকা
অ্যাকাউন্ট খুলতে টিআইএন দাখিল বাধ্যতামূলক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com