শুক্রবার, জুন ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ৯০% জনগোষ্ঠী ফাইভজি সংযুক্ত হওয়ার লক্ষ্য আগামী দুই বছরে   * আদ্-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যুর পর লাইসেন্স স্থগিত   * করমুক্ত আয়ের সীমা বাড়ল ৩ লাখ ৭৫ হাজার টাকা   * অ্যাকাউন্ট খুলতে টিআইএন দাখিল বাধ্যতামূলক   * ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কর বাতিলের প্রস্তাব ঘিরে আলোচনা   * শিক্ষার সুযোগ বাড়াতে মেয়েদের জন্য ফ্রি ডিগ্রি প্রস্তাব   * রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচার কার্যক্রম শুরু   * সামরিক সক্ষমতা জোরদারে বাড়ছে বরাদ্দ   * ভাড়া কমিয়ে বিশেষ সুবিধা দিচ্ছে রেলওয়ে   * যে পথে এসেছে দেশের ৫৪টি বাজেট  

   জাতীয়
সামরিক সক্ষমতা জোরদারে বাড়ছে বরাদ্দ
  Date : 11-06-2026

অনলাইন ডেস্ক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিদায়ী অর্থবছরের তুলনায় যা ১৫৯৩ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। যা সংশোধিত বাজেটে দাঁড়ায় ৪০ হাজার ৫০২ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট পেশ করা হবে। এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১৯৫৯ কোটি টাকা। 

বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। দেশের ইতিহাসের এবারই সবচেয়ে বড় বাজেট ঘোষণা হবে।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র  ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন এই অর্থবছর।



  
  সর্বশেষ
৯০% জনগোষ্ঠী ফাইভজি সংযুক্ত হওয়ার লক্ষ্য আগামী দুই বছরে
আদ্-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যুর পর লাইসেন্স স্থগিত
করমুক্ত আয়ের সীমা বাড়ল ৩ লাখ ৭৫ হাজার টাকা
অ্যাকাউন্ট খুলতে টিআইএন দাখিল বাধ্যতামূলক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com