বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার   * সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত   * চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত   * নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ   * দেশের অগ্রগতির জন্য বিজ্ঞান চর্চায় গুরুত্ব দিতে হবে: জুবাইদা রহমান   * নাসির-তামিমার খালাসের রায় চ্যালেঞ্জ করবে বাদীপক্ষ   * ব্যভিচার ও মানহানির অভিযোগে নাসির-তামিমা মুক্ত   * সীমান্তবর্তী জেলায় ১১ দলের একযোগে সমাবেশ শুক্রবার   * জুলাই হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় ঘনিয়ে এসেছে   * বৈঠকের পরই আদ-দ্বীন নিয়ে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী  

   জাতীয়
শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও শক্ত অবস্থানে: সেনাপ্রধান
  Date : 10-06-2026

অনলাইন ডেস্ক

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান আজ বুধবার ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে।”

তিনি জানান, “বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নয়টি মিশনে বাংলাদেশের মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা রয়েছেন।”

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেবে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।

তিনি জানান, শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ২৯৪ জন নারী সদস্য বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন।

ওয়াকার-উজ-জামান বলেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বর্তমানে এটি একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম।

‘শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ কাজ করে যাচ্ছে’-যোগ করেন তিনি।



  
  সর্বশেষ
জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার
সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত
চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত
নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com