মঙ্গলবার, জুন ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মস্কোতে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার প্রস্তুতি   * বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের   * রাজশাহীতে গোলাগুলি, আধিপত্য বিস্তারের সংঘর্ষে আতঙ্ক   * রাতের বাণিজ্য সচল রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন   * ৫ দিনে ইসলামী ব্যাংক থেকে ৩,৫০০ কোটি টাকা উত্তোলন   * দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে আজ মুখোমুখি বিজিবি-বিএসএফ   * “এক বছরে মাত্র ৪ হাজার নতুন সদস্য, সর্বজনীন পেনশন স্থবির”   * “গন্ধর্বপুর পানি শোধনাগার নিয়ে সুখবর দিলেন মির্জা ফখরুল”   * শিল্প বর্জ্য ব্যবহার করে টেকসই শিল্পায়ন: সরকারের নতুন পরিকল্পন   * আব্দুর রাজ্জাক ৭ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন  

   জাতীয়
“গন্ধর্বপুর পানি শোধনাগার নিয়ে সুখবর দিলেন মির্জা ফখরুল”
  Date : 08-06-2026

অনলাইন ডেস্ক

আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঢাকা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি ছোটোখাটো কাজ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু করা হবে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় রূপগঞ্জে চলমান প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর বিপজ্জনক নির্ভরতা কমাতে এবং ভয়াবহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় মেঘনা নদী থেকে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি আনার এই মেগা প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি) বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।

মির্জা ফখরুল বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।



  
  সর্বশেষ
মস্কোতে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার প্রস্তুতি
বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের
রাজশাহীতে গোলাগুলি, আধিপত্য বিস্তারের সংঘর্ষে আতঙ্ক
রাতের বাণিজ্য সচল রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com