শনিবার, জুন ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পুশইন আটকাতে বিজিবি কঠোর, একদিনে ৮ চেষ্টা রুখে দিল   * জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী   * এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য ২০৩৪ সালে: তিতুমীর   * ঢাকা-টাঙ্গাইল সড়কে যমুনা সেতুর কাছে ১৬ কিমি যানজট   * দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি   * পে-স্কেল: দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর হতাশা   * গ্যাস লিকেজে উত্তরায় ৩ দগ্ধ, ২ জনের অবস্থা গুরুতর   * রামিসা মামলার রায় ইতিহাস সৃষ্টি করবে: রামিশার বাবা   * ৬৫% গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী   * আল-মুসলিম গ্রুপে শ্রমিক ছাঁটাই, বকেয়া পাওনা চেয়ে পথে শ্রমিকরা  

   জাতীয়
ঢাকা-টাঙ্গাইল সড়কে যমুনা সেতুর কাছে ১৬ কিমি যানজট
  Date : 06-06-2026

অনলাইন ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল থেকেই যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। ফলে সেতুর পশ্চিমপাড় থেকে ঝাঐল ওভারব্রিজ পার হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে মাঝে মধ্যে ধীরগতিতে চলাচল করছে যানবাহনগুলো। পরবর্তীতে রাত ৯টার দিকে যমুনা সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৬ কি‌লো‌মিটার যানজট

পরে সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত বাস রেকার দিয়ে সরিয়ে নিলেও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় আরও যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। এ যানজট ছড়িয়ে পড়ে যমুনা সেতুর পূর্বপাড় টাঙ্গাইলে। এতে করে যমুনা সেতুর টোল প্লাজা থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর থেকে আসা নাটোরগামী বাসচালক রুপচান শেখ বলেন, টাঙ্গাইল থেকে যানজট। মহাসড়কের এলেঙ্গাতে এসে আটকে আছি। গরমে চরম ভোগান্তি হচ্ছে।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, শনিবার প্রায় গার্মেন্টসই খোলা হবে। এর ফলে গতকাল থেকেই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়তে থাকে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে।


এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যমুনা সেতুর ওপর প্রায় ১৫ থেকে ১৬টি গাড়ি বিকল ও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এছাড়া সেতুর ওপর গাড়ি আটকা থাকায় লোকজন নেমে যাচ্ছে। যার ফলে সেতুর দুই পাশেই যানজট কিংবা ধীরগতি রয়েছে।



  
  সর্বশেষ
পুশইন আটকাতে বিজিবি কঠোর, একদিনে ৮ চেষ্টা রুখে দিল
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য ২০৩৪ সালে: তিতুমীর
ঢাকা-টাঙ্গাইল সড়কে যমুনা সেতুর কাছে ১৬ কিমি যানজট



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com