শনিবার, জুন ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পুশইন আটকাতে বিজিবি কঠোর, একদিনে ৮ চেষ্টা রুখে দিল   * জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী   * এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য ২০৩৪ সালে: তিতুমীর   * ঢাকা-টাঙ্গাইল সড়কে যমুনা সেতুর কাছে ১৬ কিমি যানজট   * দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি   * পে-স্কেল: দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর হতাশা   * গ্যাস লিকেজে উত্তরায় ৩ দগ্ধ, ২ জনের অবস্থা গুরুতর   * রামিসা মামলার রায় ইতিহাস সৃষ্টি করবে: রামিশার বাবা   * ৬৫% গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী   * আল-মুসলিম গ্রুপে শ্রমিক ছাঁটাই, বকেয়া পাওনা চেয়ে পথে শ্রমিকরা  

   জাতীয়
৬৫% গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী
  Date : 06-06-2026

অনলাইন ডেস্ক

“বিদ্যুতের সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে দেশের অধিকাংশ নিম্নআয়ের ও সাধারণ গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের আওতার বাইরে তাদের রাখা হয়েছে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুতের দাম পুনর্র্নিধারণ করেছে। তবে সরকারের লক্ষ্য ছিল নিম্নআয়ের মানুষের স্বার্থ রক্ষা করা। সে কারণে মূল্য সমন্বয়ের পুরো চাপ সাধারণ গ্রাহকদের ওপর না পড়ে অপেক্ষাকৃত উচ্চ ব্যবহারকারী ও সচ্ছল শ্রেণির গ্রাহকদের দিকে বেশি কেন্দ্রীভূত হয়েছে।”

‘আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশসহ অনেক দেশ চাপের মুখে রয়েছে। তিনি মনে করেন, অতীতে দেশীয় জ্বালানি সম্পদ উন্নয়ন ও উত্তোলনে যথাযথ উদ্যোগ থাকলে বর্তমান সংকটের প্রভাব তুলনামূলক কম হতে পারতো’-উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা ধরনের কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে খাতটিকে টেকসই অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

সরকার বর্তমানে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি বহন করছে উল্লেখ করে মন্ত্রী জানান, আর্থিক চাপ থাকা সত্ত্বেও জনগণের জন্য বিদ্যুতের মূল্য সহনীয় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।



  
  সর্বশেষ
পুশইন আটকাতে বিজিবি কঠোর, একদিনে ৮ চেষ্টা রুখে দিল
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য ২০৩৪ সালে: তিতুমীর
ঢাকা-টাঙ্গাইল সড়কে যমুনা সেতুর কাছে ১৬ কিমি যানজট



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com