শনিবার, জুন ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পুশইন আটকাতে বিজিবি কঠোর, একদিনে ৮ চেষ্টা রুখে দিল   * জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী   * এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য ২০৩৪ সালে: তিতুমীর   * ঢাকা-টাঙ্গাইল সড়কে যমুনা সেতুর কাছে ১৬ কিমি যানজট   * দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি   * পে-স্কেল: দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর হতাশা   * গ্যাস লিকেজে উত্তরায় ৩ দগ্ধ, ২ জনের অবস্থা গুরুতর   * রামিসা মামলার রায় ইতিহাস সৃষ্টি করবে: রামিশার বাবা   * ৬৫% গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী   * আল-মুসলিম গ্রুপে শ্রমিক ছাঁটাই, বকেয়া পাওনা চেয়ে পথে শ্রমিকরা  

   জাতীয়
ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না : মির্জা ফখরুল
  Date : 06-06-2026

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না। নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে বের হতে না পারলে বসবাস করতে পারবেন না।

শনিবার (০৬ জুন) দুপুরে রাজধানীর পল্টনে ফাস হোটলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই আন্দোলন ঢাকা শহরকে রক্ষা করবার আন্দোলন। সেই আন্দোলন ঢাকা শহরে যারা নাগরিক আছেন তাদের মুক্ত বাতাস নেওয়ার সুযোগ সৃষ্টি করার আন্দোলন, বাস করার জন্য একটা বাসযোগ্য শহর তৈরি করার, নগর তৈরি করার আন্দোলন। এই আন্দোলন আমাদের নগরবাসীকে আন্তরিক করবে বলে আমার বিশ্বাস।

মির্জা ফখরুল বলেন, আরও দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করার জন্য।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা মহানগর আমাদের বাস করার জায়গা। কিন্তু আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না। কারণটা হচ্ছে যে, ঘর থেকে বেরিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না। হাসপাতালে যাবেন! সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, কলেজে যাওয়ার সময় আমরা আসতাম বুড়িগঙ্গাতে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না। এতো দূষণ, এত দুর্গন্ধ। তুরাগ নদীরও একই অবস্থা। ঢাকা শহরে নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয় এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না।



  
  সর্বশেষ
পুশইন আটকাতে বিজিবি কঠোর, একদিনে ৮ চেষ্টা রুখে দিল
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য ২০৩৪ সালে: তিতুমীর
ঢাকা-টাঙ্গাইল সড়কে যমুনা সেতুর কাছে ১৬ কিমি যানজট



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com