বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক মামলা থেকে জামিন পেলেন দীপু মনি, ৬টিতে রুল জারি   * যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী   * “সরকারি ক্রয় ব্যবস্থায় আসছে পূর্ণ ডিজিটালাইজেশন”   * “বাংলাদেশে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে”   * জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিল সরকার   * “রাশেদের অভিযোগের তীরে হান্নান মাসউদ”   * ৬ দফা কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘে খলিলুর রহমান   * “প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ”   * নির্বাচন চলবে স্বাভাবিকভাবেই, রিট খারিজ   * “দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী”  

   আন্তর্জাতিক
কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  Date : 03-06-2026

অনলাইন ডেস্ক

কুয়েত এবং বাহরিনের দুই মার্কিন ঘাঁটিতে মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে আসে ইরান থেকে। অন্য দিকে, পাল্টা জবাব দিতে হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপপুঞ্জে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবার অশান্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া। সেখানকার দুই দেশের মার্কিন ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

থেমে নেই আমেরিকাও। ইরানের কেশম দ্বীপপুঞ্জে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কোন পক্ষ আগে হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) রাতে কুয়েত এবং বাহরাইনে দুই মার্কিন ঘাঁটির দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে আসে ইরান থেকে। তেহরানের তরফে জানানো হয়েছে, কুয়েতের আল সালেম এবং বাহরাইনের ইসা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

যদিও এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। মার্কিন বাহিনীর তরফে দাবি করা হয়েছে, তারা ইরানের সবক’টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান তাদের প্রতিবেশী দেশগুলির দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনোটিই তাদের লক্ষ্যে আঘাত হানতে পারেনি। মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। কুয়েতের সামরিক বাহিনীও একই দাবি করেছে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কুয়েত এবং বাহরাইনে ছোড়া ইরানের ক্ষেপনাস্ত্র হামলার দৃশ্য দেখা গিয়েছে।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) ইরানের দ্বীপে মার্কিন হামলার প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে।

তারা বলেছে, আঘাত করে পালিয়ে যাওয়ার দিন শেষ। দমনকারী শক্তিগুলির বেপরোয়া হামলার জবাব দেওয়া হবেই।

যদিও আমেরিকা না ইরান— কারা প্রথম হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। আইআরজিসি দাবি করেছে, ইরানের কেশম দ্বীপে মার্কিন আগ্রাসনের জবাবে তারা পশ্চিম এশিয়ায় হামলা চালিয়েছে।

গত সোমবার থেকে আমেরিকা-ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। সেন্টকম সোমবার জানিয়েছিল, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসাবেই ইরানের রাডার স্টেশন ও ড্রোনঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার একটি ‘এমকিউ১’ ড্রোন ধ্বংসের প্রতিক্রিয়াতেই ওই প্রত্যাঘাত বলে দাবি করেছিল মার্কিন বাহিনী।

পাল্টা ইরানের তরফে দাবি করা হয়েছিল, যে সেনাঘাঁটি ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে হামলা চালিয়েছিল, সেটিকেই আইআরজিসি নিশানা করেছে। মঙ্গলবারও সংঘাত অব্যাহত ছিল।

প্রসঙ্গত, আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত দু’দেশ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ়’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী সপ্তাহে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তি বা বোঝাপড়া হতে পারে। তবে যুদ্ধবিরতি ভেঙে দু’দেশ নতুন করে যে সংঘর্ষে জড়িয়েছে, তাতে শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।



  
  সর্বশেষ
এক মামলা থেকে জামিন পেলেন দীপু মনি, ৬টিতে রুল জারি
যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
“সরকারি ক্রয় ব্যবস্থায় আসছে পূর্ণ ডিজিটালাইজেশন”
“বাংলাদেশে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com