সোমবার, মে ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের   * পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি   * জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী   * রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন   * “ওমরাহ যাত্রার নতুন ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব”   * ৭ জুন দাখিল হচ্ছে সিআইডির ওসমান হাদি হত্যা প্রতিবেদন   * সাজা ভোগের জন্য বেরোবি ভিসি কারাগারে   * ভিসি ইস্যুতে ডুয়েটে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র   * ঈদযাত্রার প্রস্তুতি: আজই খুলল ২৭ মে’র ট্রেন টিকিট   * ড. ইউনূস ও উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে রিট  

   জাতীয়
মনগড়া রেটিং আর গণমাধ্যমকে প্রভাবিত করতে পারবে না
  Date : 17-05-2026

অনলাইন ডেস্ক

মনগড়া তথ্যের ভিত্তিতে করা টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচার সংখ্যা অনুযায়ী বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) এবং পত্রিকা ছাপার সংখ্যা, যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। আপনার ভিজ্যুয়াল মিডিয়ায় আপনার কত লোক দেখে, কত লোক দেখে না- এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না। ছাপার ক্ষেত্রে যেহেতু আমাদের সব প্রেসের কনফার্মেশন কমপালশন করা যায়নি, হিস্ট্রি ডিজিটাল প্রেসে যাবে, সেহেতু তার ছাপাটা পাওয়ার কোনো ডিজিটাল মেকানিজম নাই। কিন্তু, এই না থাকার সুযোগে মাত্র ৫০০টা টিআরপি দিয়ে আমি দেশের ৫ কোটি টেলিভিশনের হিসাব বুঝায়া দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মনগড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ-সুবিধা বণ্টন করব- এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে।

তিনি বলেন, সুযোগ-সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নেব, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না।

তথ্যমন্ত্রী বলেন, একবার যখনই একটা রাইট ডিজিটাল টিআরপি সিস্টেম দাঁড় করতে পারব এবং একটা রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিংটা দাঁড় করতে পারব, তখন তার ভিত্তিতে আমি সব ধরনের সুযোগ এবং অধিকারের বণ্টনটাও করতে পারব।



  
  সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের
পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি
জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী
রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com