সোমবার, মে ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের   * পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি   * জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী   * রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন   * “ওমরাহ যাত্রার নতুন ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব”   * ৭ জুন দাখিল হচ্ছে সিআইডির ওসমান হাদি হত্যা প্রতিবেদন   * সাজা ভোগের জন্য বেরোবি ভিসি কারাগারে   * ভিসি ইস্যুতে ডুয়েটে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র   * ঈদযাত্রার প্রস্তুতি: আজই খুলল ২৭ মে’র ট্রেন টিকিট   * ড. ইউনূস ও উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে রিট  

   জাতীয়
শিক্ষার্থীকে হেনস্থা ও ধর্ষণচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার না হয়ায় তীব্র আন্দোলন
  Date : 17-05-2026

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে হেনস্থা ও ধর্ষণচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার না হওয়ায় তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে প্রথমে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলানোর পর, এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। 

আজ রোববার সকাল ১০টার দিকে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে অবস্থান নেন। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের এই ভবনে যাতায়াতের সুযোগ রাখা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও পলাতক আসামিকে গ্রেপ্তার করতে না পারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা। এই ক্ষোভ থেকে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তার কার্যালয়ে তালা দেওয়া হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঘটনার পর ১০০ ঘণ্টার বেশি সময় পার হলেও আসামির কোনো খোঁজ মেলেনি। তাদের ৬ দফা দাবির মধ্যে প্রধান দাবিই হলো অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা, আর এই দাবি আদায়ে চাপ সৃষ্টি করতেই তারা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেছেন।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাটি খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হন। এ ঘটনায় পরদিন আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা।



  
  সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই, সুবিধা ৩৭ হাজারের
পশুর চামড়া বাজার নিয়ন্ত্রণে, দালালদের হাত ভাঙার হুঁশিয়ারি
জাতির সংস্কৃতি ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র: প্রতিমন্ত্রী
রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল সরকার এসেছে: মাহদী আমিন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com