বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * "নতুন বিধিনিষেধে বাইকার-অটোরিকশা চালক বিপাকে"   * ঢাকাকে সেরা শহরে রূপান্তরের লক্ষ্য: দক্ষিণ সিটি প্রশাসক   * ৮ বিমানবন্দর পুনরায় কার্যক্রমে আসছে   * জুলাই গণহত্যা মামলায় রায় যেকোনো দিন হতে পারে: ইনু   * ঈদ সামনে বিপুল জাল টাকা ছড়িয়েছে মার্কেটে: ডিবি   * তরুণ প্রাধান্যে ১২ মেয়র প্রার্থী চূড়ান্ত, সিটিতে একক জামায়াত   * "১২ কোটি ৮৩ লাখ ভোটার, দেশের নির্বাচন প্রস্তুতি এগিয়ে"   * ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক   * সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণে শেষ দিন চলছে   * এসএসসি ও এইচএসসি সময়সূচি: শিক্ষামন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন  

   স্পোর্টস
১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ভিসা
  Date : 14-05-2026

অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিদেশি ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চালু করা ভিসা বন্ড নীতি থেকে বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের বাদ দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্ট দেখতে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের আর ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হবে না।

বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী দেশগুলোর যেসব সমর্থক ফিফার মাধ্যমে ম্যাচের টিকিট কিনেছেন, তাদের ক্ষেত্রে এই বন্ড নীতি স্থগিত করা হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত রাখার নিয়ম চালু করেছিল। ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে গেলে সেই অর্থ ফেরত পাওয়ার কথা ছিল।

মার্কিন প্রশাসনের দাবি ছিল, কিছু দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা রয়েছে। তাই বৃহত্তর অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসেবেই নেওয়া হয় সিদ্ধান্তটি। 

বর্তমানে প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য এই বন্ড ব্যবস্থা কার্যকর রয়েছে। এর মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া। ফলে ওই দেশগুলোর সমর্থকদের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিফার অফিসিয়াল টিকিটধারী দেশের সমর্থকদের আর বন্ড জমা দিতে হবে না।

এর আগে, বিশ্বকাপের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাতে তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব মোরাহ নামদার বলেন, ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ফিফা বিশ্বকাপ আয়োজন করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। যোগ্য সমর্থকদের জন্য আমরা ভিসা বন্ড ব্যবস্থা প্রত্যাহার করছি।

তিনি জানান, যারা ১৫ এপ্রিলের মধ্যে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য চালু করা ‘ফিফা পাস’ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছেন, তারাই এই সুবিধা পাবেন। 

এক বিবৃতিতে সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে ফিফা। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের সঙ্গে চলমান সহযোগিতার ফল হিসেবেই এই ছাড় এসেছে। সফল ও স্মরণীয় একটি বিশ্বকাপ আয়োজনের জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছে ফিফা।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে তুলনামূলক কমসংখ্যক সমর্থক এই বন্ড নীতির আওতায় পড়েছিলেন। তবে টিকিট বিক্রি বাড়া এবং কিছু ভ্রমণ পরিকল্পনা বাতিল হওয়ায় সংখ্যাটি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। 

জানা গেছে, বিশ্বকাপ দর্শকদের জন্য এই ছাড়ের প্রথম প্রস্তাব দেয় ফিফা। পরে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও হোয়াইট হাউজের বিভিন্ন পর্যায়ে কয়েক মাস ধরে আলোচনা চলে।



  
  সর্বশেষ
"নতুন বিধিনিষেধে বাইকার-অটোরিকশা চালক বিপাকে"
ঢাকাকে সেরা শহরে রূপান্তরের লক্ষ্য: দক্ষিণ সিটি প্রশাসক
৮ বিমানবন্দর পুনরায় কার্যক্রমে আসছে
জুলাই গণহত্যা মামলায় রায় যেকোনো দিন হতে পারে: ইনু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com