সোমবার, মে ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ছাগলকান্ডের মতিউরে বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই   * ছাগলকান্ডের মতিউরে বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই   * প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী   * স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ   * বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষা সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী   * বাজারে সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী   * রাষ্ট্র গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন: ডা. জুবাইদা রহমান   * গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট   * বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা   * কোনো কিছুই স্থায়ী নয় বলে মন্তব্য করেছেন : প্রধানমন্ত্রী  

   স্পোর্টস
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
  Date : 11-05-2026

অনলাইন ডেস্ক

জুনে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। তবে বিশ্রামে রাখা হয়েছে দলের তিন প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে। তাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও থাকছেন না অভিজ্ঞ এই তিন পেসার। দুই সফরের দলেই সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন ক্রিকেটার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক অলিভার পিক এবং অলরাউন্ডার লিয়াম স্কট।

অলিভার পিক চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করে নজর কাড়েন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো বড় কোনো সাফল্য নেই, তারপরও প্রতিভার কারণে ১৯ বছর বয়সী এই ব্যাটারকে দলে নেওয়া হয়েছে।

আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে পড়া কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন ও লখনৌ সুপার জায়ান্টসের জশ ইংলিস থাকছেন দুই সফরের স্কোয়াডে। এছাড়া ট্রাভিস হেড, কুপার কনলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ার্শুইস আইপিএল শেষ করে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

নতুন মুখ লিয়াম স্কট সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কাড়েন। ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ওয়ানডে কাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। একই মৌসুমে শেফিল্ড শিল্ডেও ছিলেন সেরা পারফর্মারদের একজন। এছাড়া বিগ ব্যাশেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন এই ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

দীর্ঘ সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার বিলি স্ট্যানলেক। তবে তাকে রাখা হয়েছে শুধু পাকিস্তান সফরের দলে। এছাড়া স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্টও থাকছেন পাকিস্তান সিরিজে।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩০ মে, ২ জুন ও ৪ জুন। এরপর বাংলাদেশে এসে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি নতুনদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেবে। তার মতে, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে উপমহাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে।

বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।



  
  সর্বশেষ
ছাগলকান্ডের মতিউরে বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই
ছাগলকান্ডের মতিউরে বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই
প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com