বুধবার, মে ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল `পদ্মা ব্যারেজ` প্রকল্প   * ৯৬ জনকে নিয়োগ দিল সরকার ২৭তম বিসিএসের   * একসময় দাড়ি-টুপি রাখা মানেই সন্দেহের চোখে: তথ্যমন্ত্রী   * হামার আক্রান্ত হলে চিকিৎসা নেই, সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী   * এপ্রিল মাসে ৫২৭ সড়ক দুর্ঘটনা, নিহত ৫১০   * নতুন সময়সূচি: এইচএসসি ডিসেম্বরে   * উচ্ছেদ হয়েছে, কিন্তু হকাররা ফিরে এসেছে   * রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী   * “বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”   * মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি  

   জাতীয়
একসময় দাড়ি-টুপি রাখা মানেই সন্দেহের চোখে: তথ্যমন্ত্রী
  Date : 13-05-2026

অনলাইন ডেস্ক

একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’র চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।’

তিনি বলেন, ‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।’

এই সরকারকে ভাঙা অর্থনীতির হাত থেকে স্বাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সময়টায় কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।’



  
  সর্বশেষ
ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল `পদ্মা ব্যারেজ` প্রকল্প
৯৬ জনকে নিয়োগ দিল সরকার ২৭তম বিসিএসের
একসময় দাড়ি-টুপি রাখা মানেই সন্দেহের চোখে: তথ্যমন্ত্রী
হামার আক্রান্ত হলে চিকিৎসা নেই, সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com