বুধবার, মে ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল `পদ্মা ব্যারেজ` প্রকল্প   * ৯৬ জনকে নিয়োগ দিল সরকার ২৭তম বিসিএসের   * একসময় দাড়ি-টুপি রাখা মানেই সন্দেহের চোখে: তথ্যমন্ত্রী   * হামার আক্রান্ত হলে চিকিৎসা নেই, সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী   * এপ্রিল মাসে ৫২৭ সড়ক দুর্ঘটনা, নিহত ৫১০   * নতুন সময়সূচি: এইচএসসি ডিসেম্বরে   * উচ্ছেদ হয়েছে, কিন্তু হকাররা ফিরে এসেছে   * রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী   * “বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”   * মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি  

   জাতীয়
এপ্রিল মাসে ৫২৭ সড়ক দুর্ঘটনা, নিহত ৫১০
  Date : 13-05-2026

অনলাইন ডেস্ক

গত এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১০ জন। এক মাসে সংঘটিত হয়েছে ৫২৭টি সড়ক দুর্ঘটনা। আহত হয়েছেন ১ হাজার ২৬৮ জন। রেলপথে ৫৪টি দুর্ঘটনায় নিহত ৪৯ জন ও নৌপথে পাঁচ দুর্ঘটনায় মারা গেছেন চারজন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৫৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৬৩ জন ও আহত ১ হাজার ২৭৯ জন।

বুধবার (১৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সংবাদমাধ্যমে প্রতিবেদনটি পাঠান। গণমাধ্যম পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে তাদের দুর্ঘটনা মনিটরিং সেল। তবে প্রকৃত হতাহতের ঘটনা আরও কয়েক গুণ বেশি হতে পারে বলে মনে করে সংগঠনটি। তারা বলছে, অনেক ঘটনা সংবাদপত্রে স্থান না পাওয়ায় প্রতিবেদনে তুলে আনা সম্ভব হয়নি।

এপ্রিলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন ও আহত ২৬৩ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও আহত ৬৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯৯ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮২ জন পথচারী, ৫৬ জন শিক্ষার্থী, ৫২ জন নারী, ৪৭ জন শিশু, ২৫ জন পরিবহন শ্রমিক, তিনজন চিকিৎসক, দুইজন বিজিবি সদস্য এবং একজন পুলিশ, একজন বিমানবাহিনী সদস্য ও একজন সাংবাদিক রয়েছেন। এ ছাড়া আটজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, জাতীয় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে— মোটের ৩৮ দশমিক ৫১ শতাংশ। আঞ্চলিক মহাসড়কে ৩১ দশমিক ৪৯ শতাংশ ও ফিডার রোডে ২২ দশমিক ৯৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা মহানগরীতে ৫ দশমিক ৬৯ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে ০ দশমিক ৭৫ শতাংশ এবং রেলক্রসিংয়ে ০ দশমিক ৫৬ শতাংশ দুর্ঘটনা সংগঠিত হয়েছে।



  
  সর্বশেষ
ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল `পদ্মা ব্যারেজ` প্রকল্প
৯৬ জনকে নিয়োগ দিল সরকার ২৭তম বিসিএসের
একসময় দাড়ি-টুপি রাখা মানেই সন্দেহের চোখে: তথ্যমন্ত্রী
হামার আক্রান্ত হলে চিকিৎসা নেই, সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com