রবিবার, মে ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর ঘটনায় নিহত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা   * দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন : প্রধানম   * ন্যায়বিচারের পক্ষে, বিচারকদের সমর্থনে সরকার: আইনমন্ত্রী   * ভূমিকম্পে কাঁপলো রংপুর   * সরকারের দৃঢ় মনোবল, বন্ধ চিনিকল পুনঃচালু করতে উদ্যোগ   * সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রী হজযাত্রী মারা গেছেন   * হামের প্রকোপে উদ্বেগ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু   * প্রতিশ্রুতি পূরণে দলের নেতাকর্মীদের পাশে থাকার আবেদন প্রধানমন্ত্রীর   * সংসদে স্বার্থপর ব্যবসায়ীদের কার্যক্রম: মহসিন রশিদের অভিযোগ   * বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে সামাজিক সংহতির আহ্বান  

   আইন- আদালত
দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর ঘটনায় নিহত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা
  Date : 10-05-2026

অনলাইন ডেস্ক 

দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর ঘটনায় নিহত ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।
 

রিটে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সারাদেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ৩৩ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে ২৯ হাজার ৭৪৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

শনিবার (৯ মে) একদিনেই আরও ৯ জনের মৃত্যু হয় হামের উপসর্গে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ঢাকা, খুলনা, সিলেট ও বরিশালসহ বিভিন্ন বিভাগে এ মৃত্যুর ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি ও দ্রুত চিকিৎসা সেবা আরও জোরদার করা জরুরি।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলমান হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ। সরকারের লক্ষ্য ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জীবন রক্ষা করা। কিন্তু হাম পরিস্থিতিতে এত বড় সংখ্যক শিশুর মৃত্যু নিঃসন্দেহে উদ্বেগজনক। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্ব আরও জোরদার করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এখন বিষয়টি হাইকোর্টের শুনানির ওপর নির্ভর করছে। আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত দেয়, তা নিয়ে নজর রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের।



  
  সর্বশেষ
দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর ঘটনায় নিহত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা
দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন : প্রধানম
ন্যায়বিচারের পক্ষে, বিচারকদের সমর্থনে সরকার: আইনমন্ত্রী
ভূমিকম্পে কাঁপলো রংপুর



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com