শুক্রবার, মে ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নাহিদ ইসলাম সংসদে: জুলাই সনদকে বিএনপি পরিণত করেছে প্রতারণার দলিলে   * হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রস্তুতি যথেষ্ট, বললেন স্বাস্থ্যমন্ত্রী   * এপ্রিল মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও গণপিটুনির পরিসংখ্যান বৃদ্ধি: এমএসএফ   * আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী   * ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না: প্রধানমন্ত্রী   * ডিসি সম্মেলনে ৪৯৮ প্রস্তাব উঠবে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ থাকবে   * চার নদীর পানি বিপৎসীমার উপরে, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা বৃদ্ধি   * সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি   * "সড়কমন্ত্রী জানালেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়ন হবে দ্রুত"   * যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে  

   জাতীয়
এপ্রিল মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও গণপিটুনির পরিসংখ্যান বৃদ্ধি: এমএসএফ
  Date : 30-04-2026

অনলাইন ডেস্ক

এপ্রিল মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

সংস্থাটির মাসিক মনিটরিং প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর মতো ঘটনা কিছুটা কমলেও নারী ও শিশু নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনা ঘটেছে ৪৯টি, যা গত মাসের তুলনায় ১৩টি বেশি। এসব ঘটনায় ২১ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। গত মাসে নিহত হয়েছেন ১৯ জন ও আহত হয়েছেন ৩১ জন।

প্রতিবেদনে গত ১২ এপ্রিল মাগুরার মহম্মদপুরে ডিবি পরিচয়ধারীদের নির্যাতনে আকুব্বর নামক এক যুবকের মৃত্যুর ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া পিরোজপুরে চুরির সন্দেহে ডিবির ওসির কক্ষে এক তত্ত্বাবধায়ককে বৈদ্যুতিক শক ও মোমবাতি দিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এপ্রিলে রাজনৈতিক সহিংসতার ৪৮টি ঘটনায় ৩ জন নিহত এবং ৩০৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবাই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের শিকার। 

সংস্থাটি জানায়, নারীদের জন্য এপ্রিল মাস ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ মাসে মোট ৩১২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা আগের মাসের চেয়ে ২৩টি বেশি। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৫৪টি, যার বড় একটি অংশ শিশু ও কিশোরী। এছাড়া ৮৯ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা গত মাসের তুলনায় ১৬টি বেশি। 

তারা বলছে, গণমাধ্যমের স্বাধীনতা এ মাসে গুরুতর চাপের মুখে ছিল। ৪৬ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলা, মামলা ও হুমকির শিকার হয়েছেন। ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রবণতাও লক্ষ্য করা গেছে। এপ্রিলে এ সংক্রান্ত ৪টি মামলায় ৮ জন নামধারী ও ৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লালমনিরহাটে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। অন্যদিকে, বিচারহীনতার সংস্কৃতির কারণে গণপিটুনির ঘটনা বেড়েই চলেছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। 



  
  সর্বশেষ
নাহিদ ইসলাম সংসদে: জুলাই সনদকে বিএনপি পরিণত করেছে প্রতারণার দলিলে
হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রস্তুতি যথেষ্ট, বললেন স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও গণপিটুনির পরিসংখ্যান বৃদ্ধি: এমএসএফ
আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com