বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব   * ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী   * "কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"   * সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস   * অভিভাবকদের জন্য সুখবর, হামের টিকা পেয়ে মনোসংযোগে স্বস্তি   * সরকারের ব্যয় সংস্থানে ব্যাংক ঋণের মাত্রা বেড়ে গেছে, দুশ্চিন্তা বাড়ছে   * মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ   * ডিএসসিসির উদ্যোগে ঢামেকের ফুটপাত ফুলে ফুলে সাজল   * ঢাবির প্রো-ভিসি পদে নতুন দায়িত্বে ড. আবদুস সালাম   * এনবিআর কর্তৃক অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো  

   অর্থনীতি
কৃষকরা এখন আর তেলের সংকটে ভুগছেন না: কৃষিমন্ত্রী
  Date : 12-04-2026

অনলাইন ডেস্ক

চলমান কৃষি মৌসুমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব দেশের ওপর পড়লেও কৃষি খাতে যাতে এর নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে তেলের সমস্যা কৃষকরা আর ফেস করছেন না।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

‘এখন কৃষি সেচের সময় জ্বালানির যে সংকট, এতে করে কৃষকরা কি তেল পাবেন?’—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি সংকটটা তো এটা এখন বিশ্বব্যাপী প্রবলেম। সেচ কার্যক্রমে ব্যবহৃত শ্যালো টিউবওয়েল, ট্রাক্টর এবং হারভেস্টিং মেশিন পরিচালনার জন্য ডিজেলের চাহিদা বেড়েছে।

আগে টিউবওয়েল মালিকদের জ্বালানি সংগ্রহে নানা সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ তারা সরাসরি পাম্পে যন্ত্র নিয়ে যেতে পারতেন না। ফলে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।

সম্প্রতি এই সমস্যার সমাধানে একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ত করে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখন টিউবওয়েল মালিক বা কৃষকরা নির্ধারিত চাহিদা অনুযায়ী জ্বালানির অনুমোদনপত্র (রিসিভ) সংগ্রহ করে সরাসরি পাম্প থেকে ডিজেল নিতে পারছেন।

এছাড়া যেসব এলাকায় ধান কাটা শেষ হয়েছে, সেখানে দ্রুত পরবর্তী চাষাবাদ শুরু হওয়ায় ট্রাক্টরের জ্বালানির চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকেও বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করছে বলে জানান আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থার ফলে কৃষকরা আর জ্বালানি সংকটে পড়ছেন না এবং কৃষি কার্যক্রম নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে পারছেন।



  
  সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
"কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"
সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com