বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব   * ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী   * "কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"   * সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস   * অভিভাবকদের জন্য সুখবর, হামের টিকা পেয়ে মনোসংযোগে স্বস্তি   * সরকারের ব্যয় সংস্থানে ব্যাংক ঋণের মাত্রা বেড়ে গেছে, দুশ্চিন্তা বাড়ছে   * মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ   * ডিএসসিসির উদ্যোগে ঢামেকের ফুটপাত ফুলে ফুলে সাজল   * ঢাবির প্রো-ভিসি পদে নতুন দায়িত্বে ড. আবদুস সালাম   * এনবিআর কর্তৃক অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো  

   রাজনীতি
সরকারের ওয়াদা ভঙ্গ নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ
  Date : 11-04-2026

অনলাইন ডেস্ক

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও ভঙ্গ করেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারকেও মনে রাখতে হবে ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদেরকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি অর্থনীতি সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব।

এগিয়ে যাওয়ার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয় আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে।



  
  সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
"কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"
সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com