বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব   * ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী   * "কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"   * সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস   * অভিভাবকদের জন্য সুখবর, হামের টিকা পেয়ে মনোসংযোগে স্বস্তি   * সরকারের ব্যয় সংস্থানে ব্যাংক ঋণের মাত্রা বেড়ে গেছে, দুশ্চিন্তা বাড়ছে   * মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ   * ডিএসসিসির উদ্যোগে ঢামেকের ফুটপাত ফুলে ফুলে সাজল   * ঢাবির প্রো-ভিসি পদে নতুন দায়িত্বে ড. আবদুস সালাম   * এনবিআর কর্তৃক অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো  

   রাজনীতি
নারী মনোনয়ন ফরম বিতরণে বিএনপির উৎসবমুখী পরিবেশ
  Date : 11-04-2026

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। দ্বিতীয় দিনের মতো বিএনপির দলীয় কার্যালয়ে আজও শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম। মনোনয়ন ফরম বিক্রি নিয়ে বিএনপির কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

কার্যালয়ের ভেতর-বাইরে সকাল থেকে কর্মচাঞ্চল্য পরিবেশ। সামনের সড়কজুড়ে শোনা গেছে স্লোগান, কোথাও ছোট ছোট জটলা, কেউ ফরম সংগ্রহ করছেন, কেউ বা সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। সব মিলিয়ে পুরো এলাকা যেন এক রাজনৈতিক উচ্ছ্বাসের কেন্দ্রে পরিণত হয়েছে।

দলীয় সূত্র বলছে, শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম ঘিরে এবার ব্যাপক সাড়া মিলেছে। দ্বিতীয় দিনেও সেই আগ্রহের কমতি দেখা যায়নি। বরং দিন যত গড়াচ্ছে, ভিড় আরও বাড়ছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যদের মতোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর অবাধ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক রীতিনীতির চর্চার সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগাতে হবে।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার থেকে মনোনয়ন ফরম ক্রয় ও জমা নেওয়া শুরু হয়েছে। আগামীকাল রোববার জমা দেওয়ার শেষ দিন।

মনোনয়ন প্রত্যাশীদের বাছাই প্রসঙ্গে রিজভী বলেন, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, তাদেরই অগ্রাধিকার দিয়ে বাছাই করা হবে।

দ্বিতীয় দিনের চিত্র বলছে, সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপির ভেতরে শুধু প্রতিযোগিতা নয়, বরং রাজনৈতিক অংশগ্রহণের একটি বিস্তৃত আগ্রহ তৈরি হয়েছে। তৃণমূল থেকে শুরু করে পরিচিত মুখ সবাই এই প্রক্রিয়ার অংশ হতে চাইছেন।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই ভিড় থেকে কারা জায়গা করে নেন চূড়ান্ত তালিকায় আর কারা থেকে যান প্রত্যাশার সারিতেই।



  
  সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
"কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"
সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com