বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত   * প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব   * ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী   * নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার   * সীমান্তে পুশইন ইস্যু, বিজিবির বাধায় আটকে ৯ জন ব্যক্তি   * দেশজুড়ে অভিযান, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আটক   * হজ কার্যক্রম শেষে দেশে ফেরা শুরু, ৫৪ জনের মৃত্যুতে শোক   * শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে জাপানের অভিজ্ঞতা গ্রহণ করা হবে: প্রতিমন্ত্রী   * পুরোনো মামলার জট কমাতে হাইকোর্টের বড় অগ্রগতি   * বাণিজ্য ঘাটতি পূরণে সরকারের নতুন উদ্যোগের আশ্বাস: রিজভী  

   জেলা সংবাদ
ঢাকা ও ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ, শাসনব্যবস্থায় নতুন রূপ
  Date : 23-02-2026

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন ছয়জন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এ নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আজ (সোমবার) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ছয় ব্যক্তি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।

নিয়োগ পাওয়া প্রশাসকরা `স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ’ অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



  
  সর্বশেষ
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত
প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী
নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com