বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত   * প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব   * ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী   * নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার   * সীমান্তে পুশইন ইস্যু, বিজিবির বাধায় আটকে ৯ জন ব্যক্তি   * দেশজুড়ে অভিযান, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আটক   * হজ কার্যক্রম শেষে দেশে ফেরা শুরু, ৫৪ জনের মৃত্যুতে শোক   * শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে জাপানের অভিজ্ঞতা গ্রহণ করা হবে: প্রতিমন্ত্রী   * পুরোনো মামলার জট কমাতে হাইকোর্টের বড় অগ্রগতি   * বাণিজ্য ঘাটতি পূরণে সরকারের নতুন উদ্যোগের আশ্বাস: রিজভী  

   জেলা সংবাদ
বন্দরে এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতি: অনির্দিষ্টকালের জন্য অচলাবস্থা
  Date : 04-02-2026

অনলাইন ডেস্ক

বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে শ্রমিকদের। এর ফলে কার্যত দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি, টার্মিনাল, শেডে, ইয়ার্ডে অচলাবস্থা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ কর্মসূচি ঘোষণা করেছিলেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন।

সরেজমিন দেখা গেছে, বারিক বিল্ডিং মোড়ে বন্দরের ১ নম্বর গেটে কিছু ট্রাক সিরিয়াল ধরে ভেতরে ঢোকার অপেক্ষায় রয়েছে।

বাকি গেটগুলো খোলা থাকলেও পণ্যবাহী কোনো যানবাহন নেই। সংগ্রাম পরিষদের কয়েকজন নেতা এসে সাংবাদিকদের ব্রিফিং করছেন।

 

এদিকে পণ্য খালাস ব্যাহত হওয়া, রপ্তানি পণ্য জাহাজিকরণ না হওয়া, পোর্ট ডেমারেজ, সাপ্লাই চেন ইত্যাদি বিবেচনায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবে না ততক্ষণ এ কর্মসূচি চলবে।

 

তিনি জানান, বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।

এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা নেওয়া, অফডক থেকে কনটেইনার আনা নেওয়া, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।

 

তিনি বলেন, বন্দরে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতির পর ২৪ ঘণ্টার কর্মসূচি দিয়েছিল পরিষদ। এরপরও সরকারের শুভ বুদ্ধির উদয় না হওয়ায় অনির্দিষ্টকালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমরা।

এদিকে মঙ্গলবার স্কপের বন্দর অবরোধ কর্মসূচি থেকে এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধ, শ্রমিকনেতাদের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। 

বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে পরে মন্ত্রণালয় তাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করেছে। যদিও তারা কর্মস্থলে যোগ দেননি।



  
  সর্বশেষ
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত
প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী
নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com